সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ার খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
উখিয়ার খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স:মানুষ আড়াই লাখ, ডাক্তার মাত্র একজন

কালাম আজাদ,কক্সবাজার:
উখিয়ায় প্রায় আড়াই লক্ষাধিক জনগণের স্বাস্থ্য সেবা পাওয়ার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্টান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নৈরাজ্যকর পরিবেশ বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চারটি ইউনিয়ন সাব-সেন্টার মিলে ১৩ জন ডাক্তারের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র একজন ডাক্তার দিয়ে বিপুল সংখ্যক লোকের সাথে স্বাস্থ্য সেবার নামে সরকার প্রতারণা করছে বলে রোগী ও স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। উখিয়ায় কর্মরত পাঁচ ডাক্তারের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের বিধিবহির্ভূত আদেশে ইতোমধ্যে ৩ জন বদলী হয়ে অন্যত্র চলে গেছেন। ৯ জন সেবিকার মধ্যে ২ জন কর্মরত থাকলেও তারাও অন্যত্র বদলী হয়ে যেতে তদ্বীর করছেন বলে জানা গেছে। এসব ঘটনার অন্তরালে হাসপাতালের ৩য়/৪র্থ শ্রেণীর কর্মচারী ও স্থানীয় বখাটে সিন্ডিকেটের

উখিয়ায় টানা বর্ষন অব্যাহত : নিম্নাঞ্চল সহ ২শতাধিক চিংড়ি ঘের প্লাবিত : ২০ হাজার মানুষ পানিবন্ধি



শফিউল ইসলাম আজাদ,উখিয়া:  
গত ৫দিনের বর্ষনে উখিয়ার নিম্নাঞ্চল সহ দুই-তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয়েছে । উপকূলের প্রায় ২০হাজার মানুষ পানিবন্ধি হয়ে মানবেতর দিন যাপন করছে । ২০টি আঞ্চলিক সড়ক বিচ্ছিন্ন হয়ে বিপর্যস্থ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রায় ৪শতাধিক বসতবাড়ী তলিয়ে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছে শতশত পরিবার। বর্ষন অব্যাহত থাকার ফলে বিশেষ করে খেটে খাওয়া পরিবার গুলোকে সিমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় প্রশাসনের কর্তা-ব্যক্তিরা দুর্যোগ কবলিত এলাকা পরির্দশন করলেও ক্ষতিগ্রস্থ পরিবারদের কোন সাহায্য সহযোগিতা প্রদান করা হয়নি।  অভিজ্ঞজনরা মনে করছেন, বর্ষন অব্যাহত থাকলে এখানে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে।

কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা যাবেনা- উখিয়ায় এমপি আব্দু রহমান বদি



শফিউল ইসলাম আজাদ, উখিয়া: 
রাজাপালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সংবর্ধণা সভায় প্রধান অতিথির বক্তব্যে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দু রহমান বদি বলেন, কে কোন দল করলো তা নিয়ে ভাববার সময় নেই। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়নের তথা উপজেলার সার্বিক উন্নয়নে এগিয়ে আসতে হবে। এলাকার মানুষ চায় যোগ্য নেতৃত্ব, দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় বিচার ও উন্নয়ন

উখিয়ায় এইচএসসি পরীক্ষায় বঙ্গমাতা মহিলা কলেজ শীর্ষে

দীপন বিশ্বাস,উখিয়া:
এবারের এইচ.এস.সি পরীক্ষার ফলাফলে উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ধারাবাহিক ফলাফল অব্যাহত রেখে উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান দখল করে নিয়েছে। কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী জানান, এবারে পরীক্ষার্থী ছিল ২১২ জন। তৎমধ্যে মানবিক শাখায় ৬৭ জন,

সরকারী তদারকি নেই, কয়েকদিন পর রমজান শুরু,উখিয়ায় নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপন্যের দাম বেড়েই চলছে

সরওয়ার আলম শাহীন, উখিয়া,
সরকারিভাবে কোনো তদারকি না থাকায় উখিয়া উপজেলায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দফায় দফায় বাড়িয়ে দিচ্ছে। সকাল ৮টায় যে পণ্যের দাম ২০ টাকা এক ঘণ্টা পর তা বাড়িয়ে ২৫ থেকে ২৮ বা কোনো কোনো ক্ষেত্রে ৩০ টাকা পর্যন্ত বিক্রি করছে। কোনো নিয়ন্ত্রণ নেই পণ্যের বাজারে। সিন্ডিকেটের মাধ্যমে যে যেভাবে পারছে মুনাফা লুটে নিচ্ছে। ফলে নিত্যপ্রয়োজনীয়

উখিয়ায় বৃক্ষনিধন ও পাহাড় কাটা চলছে

ওবাইদুল হক আবু চৌধুরী: উখিয়া নিউজ
কক্রাবাজারের উখিয়া উপজেলা জুড়ে নির্বিচারে বৃক্ষ নিধন, পাহাড় কেটে ফসলী জমি তৈরী, অপরিকল্পিত বসত ঘর নির্মাণ,ভূমিদস্যু কর্তৃক জায়গা দখল-বেচা বিক্রি, নানা ভাবে প্রভাবশালী ভুমিগ্রাসীদের অত্যাচারে বিলীন হয়ে যাচ্ছে চির সবুজ বনভূমি। অচিরই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া

উখিয়ায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ বক্তারা:তারেক রহমানের জনপ্রিয়তায় বর্তমান সরকার ভীঁত

প্রেস রিলিজ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ শে আগষ্ট গেনেড হামলার ঘটনায় দু’টি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উর্ধ্বগতি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার প্রতিবাদে   উখিয়া উপজেলা বিএনপি  আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, বর্তমান সরকার বাকশালী কায়দায় দেশ শাসন করে যাচ্ছে। ক্ষমতা চিরস্থায়ী পাকাঁপোক্ত করার জন্য সম্পূর্ণ উদ্দেশ্যে প্রণোদিত ভাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। তারেক রহমানের জনপ্রিয়তায় বর্তমান সরকার ভীত হয়ে

৪ শত মেট্রিনটন সার হাওয়া হয়ে গেছে

সরওয়ার আলম শাহীন, উখিয়া,
উখিয়া উপজেলার বিভিন্ন সীমান্ত  পয়েন্ট দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সরকারের ভুতুর্কি দিয়ে আমদানী করা ইউরিয়া সার। কক্সবাজার-টেকনাফ সড়কের চেকপোষ্ট গুলোতে গুটিকয়েক সার আটকের ঘটনা ঘটলেও বিপূল পরিমান সার আইন প্রয়োগকারী সংস্থা সমুহের ছোখ ফাকিঁ দিয়ে অনায়াসে মিয়ানমারে পাচার হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিগত উপজেলা পরিষদের  মাসিক সমন্বয় সভায় উখিয়া থেকে মিয়ানমারে

এসি ল্যান্ড নেই দীর্ঘদিন, ইউএনও পদও শুণ্য:উখিয়া ভূমি অফিসে চলছে বাঁধাহীন ঘুষ বানিজ্য


সরওয়ার আলম শাহীন:উখিয়া
অনিয়ম, র্দূনীতি আর ঘুষ লেনদেনের মধ্য দিয়েই চলছে উখিয়া  ইউনিয়ন ভূমি অফিসের যাবতীয় কাজকর্ম। উখিয়া ইউনিয়ন ভূমি অফিসের কাজ কর্মে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ঘুষ লেনদেন হয়। অফিসের কিছূ বহিরাগত কর্মচারী এই ঘুষ বাণিজ্যের সঙ্গে সরাসরি জড়িত। উখিয়া ভূমি অফিসের এই অবৈধ লেনদেনকে ঘিরে গড়ে ওঠেছে শক্তিশালী দালাল সিন্ডিকেট। ভূমি অফিসের একাধিক

উখিয়ার হলদিয়া ইউপি নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে স্থগিত


সরওয়ার আলম শাহীন, উখিয়া,
উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনী ফলাফল এবং পরবর্তী কার্যত্র“মের উপর হাইকোট ডিভিশনের স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের চেম্বার জজ ৪ সপ্তাহের জন্য স্থগিত করেছে গতকাল ২৭ জুলাই। বেকারকারী ভাবে নির্বাচিত চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু সুপ্রীম কোটের আপীল বিভাগে (সিএমপি নং ৫৯৫/২০১১) মামলা দায়ের করলে চেম্বার জজ বিচারপতি ছৈয়দ মামুন হোসেন এ আদেশ দেন। কামাল উদ্দিন মিন্টুর পক্ষে

ঘাতক গাড়ি কেড়ে নিল স্কুল ছাত্রী রিমাকে

ওবাইদুল হক আবু চৌধুরী:উখিয়ানিউজ
উখিয়ায় স্কুল থেকে ফেরার পথে  মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ১১ টায় কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ।  পুলিশ ঘাতক গাড়িটি ও  ড্রাইভারকে আটক করেছে।
জানা যায়, গতকাল বুধবার সকাল ১১ টার সময় টেকনাফ গামী আরএফ এল কোম্পানীর একটি কার্গো গাড়ি(ঢাকা মেট্রো:১৪-১২৯৮) অদক্ষ ড্রাইভার দ্রুত গতিতে গাড়ি চালিয়ে কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী

হকার রনিলের অকাল মৃত্যুতে উখিয়া উপজেলা রিপোর্টার এসোসিয়েশনের শোক

প্রেস নিউজ                                        
উখিয়া উপজেলা সংবাদ পত্র সমিতির সদস্য  হকার রনিল বড়ুয়ার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন উখিয়া উপজেলা রিপোর্টার এসোসিয়েশনের আহবায়ক সাংবাদিক আবদুর রহিম সেলিম,যুগ্ন আহবায়ক সাংবাদিক মুহাম্মদ হানিফ আযাদ,যুগ্ন আহবায়ক সাংবাদিক শরীফ আজাদ,সদস্য  কালাম আজাদ,সাংবাদিক শহিদুল ইসলাম,উখিয়া নিউজ ডট কমের চেয়ারম্যান

উখিয়ায় হিন্দু সমাজ কমিটির হিসাব নিয়ে সংঘর্ষের আশংকা : পূজা উদযাপন অনিশ্চিত



দীপন বিশ্বাস :
উখিয়া দারোগা বাজারের হিন্দু সমাজ কমিটির দীর্ঘ ৭ বৎসর যাবত সমাজে কোন আয়-ব্যয়ের হিসাব-নিকাশ দাখিল না করাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সমাজ কমিটি দু’ভাগে বিভক্ত হয়ে প্রকাশ্যে মুখোমুখি অবস্থান নেয়াতে যে কোন মূহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।

উখিয়ায় ডাকাতের গুলিতে নিহত আলী চাঁনের পরিবারের খবর কেউ রাখেনা

উখিয়া নিউজ প্রতিবেদক
উখিয়ার কুতুপালং এলাকার দীর্ঘ ১৩ বছর আগে ডাকাতের গুলিতে খুন হওয়া আলী চাঁনের পরিবার বর্তমানে মানবেতর দিন কাটাচ্ছে ।নিহত আলী চানের স্ত্রী দিলোওয়ারা (৫০) খুব দুঃখে কষ্টে খেয়ে না খেয়ে কোন ও রকমে বেঁচে আছে। অথচ দিলোওয়ারার  পরিবারের অসহায়ত্বের কথা শুনার কেউ নেই। তার অভাব গোচানোর জন্য এ পর্যন্ত কোন ব্যক্তি  কিংবা প্রতিষ্টান এগিয়ে আসেনি।কিন্তু আলী চাঁন পুলিশকে ডাকাত প্রতিরোধে সহযোগিতা করতে গিয়ে ১৯৯৮ সালে ৪ফেব্রুয়ারী

উখিয়া-টেকনাফ আরাকান ও উপ-সড়কে চলছে ২০ হাজার লাইসেন্স ও ফিটনেস বিহীন মোটরযান ঃ প্রশাসন নির্বিকার

উখিয়া নিউজ প্রতিবেদক
দেশের পর্যটন নগরী নামে খ্যাত কক্সবাজার-টেকনাফ আরাকান সড়ক ও তার সাথে সংযুক্ত বিভিন্ন উপ-সড়কে যত্রতত্র চলাচল করছে প্রায় ২০ হাজার অবৈধ মোটরযান। এসব যানবাহন গুলোর নেই কোন বৈধ লাইসেন্স ও ফিটনেস আবার এ অবৈধ যানগুলোর চালকদেরও কোন প্রকার বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই।

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে উখিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক

উখিয়া নিউজ
আমন মৌসুমে কৃষকদের চাহিদা মতো সার সরবরাহ নিশ্চিতকরণভ ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষিজাত পণ্যের দ্রুত উন্নয়নের লক্ষ্যে সরেজমিন উখিয়ার বিভিন্ন এলাকা ও সার ডিলারদের দোকান পরিদর্শন করেছেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুহাম্মদ সরওয়ার হোছাইন খাঁন। এসময় তাঁর সাথে ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল আমিন জোয়ারদার,

উখিয়ায় গাড়ি সহ ২০ লাখ টাকার দেশীয় তৈরী মদ উদ্ধার

দীপন বিশ্বাস,উখিয়া:
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেক পোষ্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে গোয়ালিয়া নামক এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে মজুতকৃত গাড়ি সহ প্রায় ৪৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ আটক করেছে।  মঙ্গলবার বিকেল ৪টায় এ অভিযান চালায়। চেক পোষ্টের নায়েব সুবেদার নুরুল ইসলাম জানান,পাচারকারীরা কক্সবাজার (ড-১১-০০৩৫) পিক আপ ভর্তি করে কক্সবাজারের উদ্দেশ্যে

ককসবাজারের উখিয়ায় প্রকাশ্যে ছোট্র শিশুদের গাজা খাওয়া শিখানো হচ্ছে।




কোটবাজার যাত্রী ছাউনি মাছ ব্যবসায়ী ও মাদক সেবীদের দখলে ঃ ছাত্রছাত্রী ও যাত্রীদের দূভোর্গ

উখিয়া নিউজ প্রতিবেদক
উখিয়ার বানিজ্যিক রাজধানী খ্যাত কোটবাজার উপজেলার ৪ ইউনিয়নের মিলনস্থল। এ বৃহত্তর ষ্টেশনটি থেকে সরকার প্রতিবছর ২০ লক্ষাধিক টাকার উপরে রাজস্ব আদায় করে। কিন্তু কোটবাজারের বর্তমান পরিস্থিতি অত্যান্ত নাজুক। একটি মাত্র যাত্রী ছাউনী রয়েছে। উক্ত যাত্রী ছাউনীতে  দিনের বেলায় মাছ ব্যবসায়ীরা মাছ বিক্রি করে, রাতে মাদক সেবীরা তাদের আস্তানা হিসেবে ব্যবহার করে থাকে।

বন্ধ হচ্ছেনা মূল্যবান ঔষধ পাচার : আসছে মরণ নেশা ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য

শরিফ আজাদ, উখিয়া ॥ 
উখিয়া-টেকনাফের মিয়ানমার সীমান্ত দিয়ে প্রতিদিন পাচার হচ্ছে মূল্যবান ঔষুধ। অন্যদিকে দেশে ব্যাপক হারে প্রবেশ করছে মরণ নেশা ট্যাবলেট ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য। একাধিক সূত্র নিশ্চিত করেছে, ওষুধ পাচারে সীমান্তের কতিপয় সিন্ডিকেটের সঙ্গে নামিদামী ওষুধ কোম্পানির (এমআর) প্রতিনিধিগণ জড়িয়ে পড়েছে এসব চোরাই ব্যবসায়। এমনকি স্থানীরা অভিযোগ করেছেন, ওষুধ পাচারের কাজে কোম্পানীর সরাসরি জড়িত থাকায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাছাড়া ওষুধ