সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ায় গাড়ি সহ ২০ লাখ টাকার দেশীয় তৈরী মদ উদ্ধার

দীপন বিশ্বাস,উখিয়া:
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেক পোষ্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে গোয়ালিয়া নামক এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে মজুতকৃত গাড়ি সহ প্রায় ৪৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ আটক করেছে।  মঙ্গলবার বিকেল ৪টায় এ অভিযান চালায়। চেক পোষ্টের নায়েব সুবেদার নুরুল ইসলাম জানান,পাচারকারীরা কক্সবাজার (ড-১১-০০৩৫) পিক আপ ভর্তি করে কক্সবাজারের উদ্দেশ্যে এসব মদ নিয়ে যাচ্ছিল। অভিযান চালানোর সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব চোলাই মদ ও গাড়ির মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই: