বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান থেকে
বান্দরবানে ভারী বর্ষণে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে মা ও মেয়েসহ দুই জন। বান্দরবান-রোয়াংছড়ি সড়কের রোয়াংছড়ি উপজেলার রামজাদি সংলগ্ন পেশকার ঘোনায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনমজুর আবুল বশরের স্ত্রী রাহেজা বেগম (৩০) ও তার ছেলে আবু বক্কর (আট মাস)। আহতরা হলো- আবদুস শুক্কুরের স্ত্রী জুলেখা বেগম (২৫) ও মেয়ে শারমিন আক্তার (১৮ মাস)।এদিকে ভারী বর্ষণের কারণে রাস্তায় পানি উঠে যাওয়ায় বান্দরবানের সাথে দুপুরের পর থেকে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অভ্যন্তরীণ সড়কেও বিভিন্ন স্থানে পাহাড় ধসে রাস্তায় পড়ায় ও রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।