সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

পুরো কক্সবাজার জেলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পুরো কক্সবাজার জেলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পোকখালীর লেদু মিয়া তার স্বাভাবিক জীবন ফিরে পেতে চায় চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,
পোকখালীর পিতৃহীন অসহায় দোকান কর্মচারী লেদুমিয়া দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন। স্বাভাবিক জীবন ফিরে পেতে হলে তার বড় ধরনের অপারেশনের প্রয়োজন। প্রাপ্ত তথ্যে জানা যায়, পূর্ব পোকখালী মিয়ার পাড়ার মৃত জাফর আলমের বড় পুত্র লেদু মিয়া, পিতা তার জন্মের তিন মাসের মাথায় মারা যান। মাতা আনচারু বেগমের অনত্র্য বিয়ে হয়। ইতোমধ্যে লেদু মিয়া স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা শেষ করলে তার নানা মোক্তার তার জন্য চাকুরী খুঁজতে শুরু করেন। এদিকে একমাত্র পুত্র লেদুকে স্বচক্ষে দেখাশুনা করার জন্য তার মা আনচারু দ্বিতীয় স্বামী ত্যাগ করে পিত্রালয়ে চলে আসেন। এক পর্যায়ে লেদু মিয়া ঈদগাঁও বাজারের প্রবীণ ব্যবসায়ী মকতুল হোসেন সওদাগরের মালিকানাধীন মেসার্স হোসেন

ঈদগাঁওতে ফের বন্যা ,ঈদগাঁও-ঈদগড় যোগাযোগ বিচ্ছিন্ন

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,
ঈদগাঁওতে ভারী বর্ষনের ফলে ফের বন্যার রূপ বিরাট আকার ধারণ করেছে। নিম্নচাপ ও টানা বৃষ্টিপাতে ঈদগাঁও নদীতে বাড়ছে ঢলের তীব্রতা। যা মাত্রাতিরিক্ত ধারণ করছে। ঢলের পানি ও নিম্ন চাপের জোয়ারের পানিতে ডুবে আছে ঈদগাঁওর প্রায় ৩০টি গ্রাম। তলিয়ে গেছে সড়ক,বেড়িবাঁধ ও আঞ্চলিক সড়ক। বিচ্ছিন্ন ও বিপর্যস্ত হয়ে পড়েছে ঈদগাঁও, গোমাতলী, পোকখালী, ইসলামপুর,চৌফলদন্ডী,ইসলামাবাদ ও জালালাবাদের নিম্নঅঞ্চলের মানুষ। ঢলের পানিতে তলিয়ে যাওয়ার কারণে আশ্রয়হীন হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। বৈরী আবহাওয়া ও টানা এক সপ্তাহের ভারী বর্ষনে খেটে খাওয়া পরিবার

কক্সবাজারের ঈদগাঁওতে অবিরাম বৃষ্টিতে ও বন্য হাতির তান্ডব থেমে নেই

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,
কক্সবাজারের ঈদগাঁওতে অবিরাম বৃষ্টিতে ও বন্য হাতির তান্ডবলীলা থেমে নেই। ৮ আগষ্ট গভীর রাতে হাতির পাল সর্বশেষ তান্ডলীলা চালিয়েছে স্থানীয় ভাদী তলায়। হাতির আক্রমণে নিশ্চিত মৃত্যুর পথ থেকে কৌশলে মুক্ত হয়েছেন দু’ব্যক্তি। প্রাপ্ত তথ্যে প্রকাশ,ঈদগাঁও ভাদীতলার তাজু ফকিরের মসজিদ সংলগ্ন নানা বসত বাড়ী ও বীজতলায় পার্শ্ববর্তী পাহাড় থেকে হাতির একটি পাল নেমে এসে ব্যাপক তান্ডব লীলা চালায়। পালটি বেশ কয়েকটি বীজতলার ব্যাপক ক্ষতি সাধন করে, একটি

ঈদগাঁওতে ১৭’শ অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণের উদ্যোগ

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ১৭’শ অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ উপলক্ষ্যে এক পরামর্শ সভা ৯ আগষ্ট সকালে নব নির্বাচিত চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর সভাপতিত্বে তার বাস ভবনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত জনপ্রতিনিধির মধ্যে ছিলেন ১,২ ও ৩ নং ওয়ার্ডের মেম্বার রুবি আক্তার, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মেম্বার জান্নাতুল ফেরদাউস, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মেম্বার মিনতি বিশ্বাস, ১ নং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদিন,২ নং ওয়ার্ড মেম্বার ছুরুত আলম,৩ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রশিদ,৪ নং ওয়ার্ডের মেম্বার সেলিম সিরাজী

সমূদ্র কেড়ে নিলো ক্লোজ-আপ ওয়ান তারকা আবিদের প্রাণ



উখিয়া নিউজ
ক্লোজ-আপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী আবিদ শাহরিয়ার  কক্সবাজার সমূদ্র সৈকতে গোসল করতে নেমে মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। তার সঙ্গে থাকা আরো দুই তরুণের মধ্যে মোক্তাকিমের মৃতদেহ আবিদের সঙ্গেই উদ্ধার করা হয়। অপর তরুণ আশিকের মৃতদেহ উদ্ধার করা হয় রাত ১০টায়। তারা তিনজনই বিজ্ঞাপনী সংস্থা মাত্রার কর্মী। আবিদ কয়েকমাস আগে মাত্রায় যোগ দিয়েছিলেন।

নবাগত পুলিশ সুপারের প্রশংসনীয় উদ্যোগ: স্বাধীনতার পর এবারই প্রথম ঈদগাঁও বাসষ্টেশন যানজট মুক্ত

মোঃ রেজাউল করিম:
নবাগত পুলিশ সুপার কক্সবাজারে এসে দায়িত্ব দায়িত্ব নেয়ার পরপরেই জেলা ব্যাপী পরিবর্তনের ছোয়া লেগেছে। তাছাড়া কক্সবাজার শহরকে মডেল নগরী হিসেবে গড়ার পাশাপাশি জেলার বিভিন্ন ষ্ট্শেন শহরকে ও যানজট মুক্ত করার ঘোষণা দিয়েছে। তারই ধারাবাহিকতায় ঈদগাঁও পুলিশ স্বাধীনতার পর এবারই প্রথম ঈদগাঁও বাসষ্টেনকে যানজট মুক্ত করেছে। সরেজমিনে দেখা যায়,ঈদগাঁও

সৃষ্টির আনন্দ মিডিয়া ও রান্নাঘরে

-সাইফুল ইসলাম-
সৃষ্টির আনন্দই আলাদা। প্রত্যহ নিত্তনতুন এ আনন্দ পান সাংবাদকর্মীরা মিডিয়াতে এবং গিন্নিরা রান্নাঘরে। গিন্নিরা প্রত্যহ কমপক্ষে তিন বার আনন্দ পান তিন বেলা রান্না করে। যে আনন্দ উপভোগ করেন পরিবারের সবাই। লেখকরা যে আনন্দ পান নতুন লেখা প্রকাশ হওয়ার পর, কৃষকরা যে আনন্দ পান

বৃহত্তর ঈদগাঁওর ৬ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সরকারী গেজেট প্রকাশিত

মোঃ রেজাউল করিম:
ককসবাজারের বৃহত্তর ঈদগাঁওর ৬ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সরকারী গেজেট প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা,২০১০ এর ৪৩ নং বিধিমতে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীগণের এ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয় গত ২৮ জুলাই। বাংলাদেশ গেজেট, যার রেজি নং-ডিএ-১।

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে ক্লোজআপ ওয়ান তারকাসহ ২ জনের সলিল সমাধি : নিখোঁজ ১

 সরওয়ার আজম মানিক,সিবিএন:
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে ভেসে গিয়ে ক্লোজআপ ওয়ান তারকা আবিদ সহ ২ পর্যটকের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে দেশের প্রখ্যাত চিত্র শিল্পী কে জি মোস্তফার ছেলে আশিক।

কক্সবাজার অনলাইন নিউজ এসোসিয়েশন’র আত্মপ্রকাশ

কক্সবাজারের অনলাইন দৈনিক গুলো নিয়ে কক্সবাজার অনলাইন নিউজ এসোসিয়েশন নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার

নির্বাচনের ৬ মাস পরও কক্সবাজার পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ হয়নি

উখিয়া নিউজ
কক্সবাজার পৌরসভার বহুল আলোচিত ও আকাঙিক্ষত নির্বাচন অনুষ্ঠানের ৬ মাস পূর্তি হয়েছে গত ২৭ জুলাই। নয় বছর পর অনুষ্ঠিত ওই নির্বাচনের মাধ্যমে নতুন পরিষদ নতুন উদ্যমে পৌরসভার উন্নয়ন কাজ করবে- এই ছিল আকাঙিক্ষত। কিন্তু আইনি অস্ত্রে দীর্ঘ সময় ধরে ঠেকিয়ে রাখা হয়েছে জনরায়।

জেলার বন্যা দূর্গতদের সাহায্যে এগিয়ে এলেন বীর মুক্তিযোদ্ধারা

বার্তা পরিবেশক
জেলার বন্যা দূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার জেলা জয় বাংলা বাহিনী একাত্তর-এর নেতৃবৃন্দ বন্যা দূর্গত ঝিলংজার মুক্তারকুল, পৌর এলাকার চৌধুরী পাড়া ও পিএমখালীর ধাওনখালীতে বন্যা দূর্গত ২শ’ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। মুক্তিযোদ্ধা মোহাম্মদ আক্তার নেওয়াজ খান বাবুলের সৌজন্যে আয়োজিত এ ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন,

রামুতে যৌতুকবিহীন অন্যরকম বিয়ে



অনুকরণীয় দৃষ্টান্ত....
সোয়েব সাঈদ:
সমাজ ও রাষ্ট্রে যা কিছু অনিয়ম ও অনাচার সংঘটিত হয় তা সংবাদপত্রের মাধ্যমে পাঠক জানতে পারেন। অসুন্দর ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে সংবাদকর্মীগণ বরাবরই লিখে থাকেন। কিন্তু মন্দের বিরুদ্ধে যেমন লেখা উচিত তেমন যা সব ভাল তাও সমাজের দৃষ্টিপটে আনা সমুচিত। এতে মানুষের ইতিবাচক আচরণ উৎসাহ লাভ করে। এরূপ উৎসাহ ও উদ্দিপনা

দ্রব্যমূল্য সহ জনগণের সমস্যা নিয়ে সরকার তামাশা করছে -শাহজাহান চৌধুরী



জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  

বার্তা পরিবেশক:
অত্যাবশ্যকীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের চরম সংকট, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জাতীয় নেতাদের কারাবন্দি রাখার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর

পর্যটকদের ঝুঁকিপূর্ণ সমুদ্র স্নান:এক সপ্তাহে ১২ জন পর্যটককে জীবিত ও ২ জন মৃত উদ্ধার



বলরাম দাশ অনুপম, কক্সবাজার :

সী নেটিং ব্যবস্থা না থাকার কারনে পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে কক্সবাজার সমুদ্র সৈকত। সী-নেটিং ব্যবস্থা না থাকার ফলে প্রাণ হারাতে হচ্ছে অনেক পর্যটককে। অবশ্যই মাঝে মধ্যে মুমুর্ষ অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা যায়। গত এক সপ্তাহে ১২ জন পর্যটককে মুর্মুর্ষ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও এক পর্যটকের সলিল সমাধি ঘটে।

ঈদগাঁওতে ৬ সন্তানের জননীর ৭টি কুকুর ছানা প্রসব !

মোঃ রেজাউল করিম,
কক্সবাজারের ঈদগাঁওতে ৬ সন্তানের জননীর ৭টি কুকুর ছানা প্রসবের খবর পাওয়া গেছে। তবে খবরটি সত্য না মিথ্যা তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ,ঈদগাঁও পশ্চিম ভাদীতলার আবদুল হামিদের স্ত্রী  আনচারু বেগম (৩৫) বর্তমানে ৬সন্তানের জননী। গত ১০/১২দিন আগে বাড়ীর পার্শ্বস্থ দোকানে গেলে একটি কুকুর তাকে কামড় দেয়। কুকুরটি দোকানমালিক

মহেশখালীতে মদ সহ গ্রেফতার ৪ জন বিভিন্ন মেয়াদে সাজা



আবদুর রাজ্জাক,মহেশখালী:

মহেশখালীতে পুলিশ অভিযান চালিয়ে ৩ শ লিটার মদসহ ৪ জনকে আটক করে। মদ উৎপাদন ও বিক্রয়ের দায়ে আটককৃতদের মধ্যে ৩ জনকে নির্বাহী মেজিষ্ট্রেট বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে। 
পুলিশ সূত্রে জানা য্য়া, ২৬ শে জুলাই দিবাগত রাতে মাতার বাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই কামরুল ইসলামের

টেকনাফে এক নিরীহ চালককে চাঁদার দাবিতে মারধর



এস.এইচ. মুক্তা:
উখিয়ার মরিচ্যার উত্তর বড় ডেইল এলাকার এক নিরীহ চালককে চাঁদা চেয়ে ব্যর্থ হয়ে একটি দুস্কৃতকারি পক্ষ মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় টেকনাফ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা গেছে,

সাগরে মাছের আকাল

ফরিদুল মোস্তফা খান, কক্সবাজার :
বর্ষা মৌসুমের এই সময় সাগরে উত্তাল হওয়ায় মাছের আকাল দেখা দিয়েছে। ফলে জেলে ও তাদের পরিবারে নেমে এসেছে দুর্দিন। অন্যদিকে বর্ষায় সাগরে যেতে না পেরে জেলেরা মহাজন ও এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে পড়েছেন মহাবিপাকে। উপকূলীয় এলাকায় বেঁড়ি বাঁধে বসবাসরত জেলে গুলো এখন অলস সময়

পর্যটন শহরের চিরচেনা যানজট নেই -স্বস্তির নি:শ্বাস: জেলা পুলিশ সুপারের অন্যরকম উদ্যোগ



বলরাম দাশ অনুপম, কক্সবাজার:
পর্যটন শহরের দীর্ঘদিনের যানজট থেকে অনেকটা স্বস্তির নি:শ্বাস ফেলছে শহরবাসী। ফলে আসন্ন রমজান মাসে শহরবাসী যানজটের চরম দুর্ভোগ থেকে রক্ষা পাবে বলে মনে করছেন সচেতন মহল। আর এ জন্য তাঁরা নবাগত পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন। কক্সবাজার শহরের ব্যবসায়ী কাজল দাশ বলেন, হঠাৎ রাস্তা থেকে অসংখ্য যানবাহন উধাও হয়ে গেছে। লাইনে লাইনে চলছে প্রায় সব যানবাহন। পরে জানা যায় নতুন পুলিশ সুপার আসার পর শহরকে যানজট মুক্ত রাখার প্রত্যয় নিয়ে কাজ শুরু