|
উখিয়ার মরিচ্যার উত্তর বড় ডেইল এলাকার এক নিরীহ চালককে চাঁদা চেয়ে ব্যর্থ হয়ে একটি দুস্কৃতকারি পক্ষ মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় টেকনাফ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, মরিচ্যার উত্তর বড় ডেইলের নজির আহমদের পুত্র আবদুল¬াহ টেকনাফের কাজলর নোহা গাড়ি চট্রমেট্রো- চ-১১-৫৪৬৮ চালিয়ে আসছে। এ অবস্থায় চালক আবদুল¬াহকে একটি দুস্কৃতকারি পক্ষ কক্সবাজার সড়কে গাড়ি চালালে ৫ হাজার টাকা চাঁদা দিতে হবে মর্মে হুমকি দেয়। কিন্তু এ চাঁদা দিতে চালক আবদুল¬াহ অপারগতা জানালে ওই দুস্কৃতকারি পক্ষ ২৫ জুলাই বিকেলে টেকনাফ হতে যাত্রী বোঝাই করে কক্সবাজার আসার পথে টেকনাফ পুরাতন বাস ষ্টেশনস্থ মসজিদের সামনে সন্ত্রাসী কায়দায় মারধর করে। মারধরে গুরুতর আহত চালক আবদুল¬াহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে আবদুল¬াহর বড় ভাই নুরুল হাকিম ভুট্রো বাদী হয়ে টেকনাফের কে.কে পাড়ার কালা মিয়ার পুত্র জাফর আলম, শামসুল আলম, নুরুল আমিন ও মোহাম্মদ আলমকে অভিযুক্ত করে টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন