সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৩৪ আঙ্গুল নিয়ে বিশ্ব রেকর্ড

উখিয়া নিউজ
বিশ্ব রেকর্ড গড়ার সুপ্ত বাসনা থাকে অনেকের মাঝেই। আর সেজন্য তাদের প্রচেষ্টা চলতেই থাকে। গিনেস বুকে নাম লেখাতে কেউ সাঁতরে পাড়ি দেয় ইংলিশ চ্যানেল। কেউবা পাল তোলা নৌকা নিয়ে নেমে পড়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে। আবার কেউ সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে বিশ্বভ্রমণে। যুগের পর যুগ পার হয়ে যায়। তবু নাম লেখানো সম্ভব হয় না। দু:সাহসিক কাজ করে রেকর্ড গড়তে গিয়ে

ইন্টারনেটের খরচ যোগাতে ৩ শিশু সন্তান বিক্রি

undefined
ইন্টারনেটে আসক্ত চীনের এক দম্পতি এবার সাইবার ক্যাফের খরচ যোগাতে নিজেদের তিন সন্তানকেই বিক্রি করে দিয়েছেতিন সন্তানকে বিক্রির অপরাধে মধ্য চীন থেকে অনলাইন আসক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশচীনের হুনান প্রদেশের নিউজ পোর্টাল ৎবফহবঃ.পহ জানিয়েছে, লি লংওয়াং (১৯) এবং তার স্ত্রী লি ইং (১৮) বলেছেন, পুলিশ তাদের তিন সন্তানকে খুঁজে পেলেও তারা তাদেরকে ফিরিয়ে নিতে ইচ্ছুক ননআটক অবস্থায় পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তারা বলেছেন, দয়া করে

নরওয়েতে বোমা হামলা ও গুলিবর্ষণে নিহত ৩৭



উখিয়া নিউজ ডেস্ক
নরওয়ের রাজধানী অসলোয় প্রধানমন্ত্রী কার্যালয়ের কাছে শুক্রবার দুপুরে দেশটির সবচেয়ে বড় টেবলয়েড পত্রিকা ভিজি কার্যালয়ে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছেএতে ৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশএছাড়াও এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেনএর কিছুক্ষণ পর রাজধানীর পার্শ্ববর্তী একটি ছোট দ্বীপ ইউটোয়ায় যুবকর্মীদের সম্মেলনেও গুলিবর্ষণের ঘটনা ঘটেএতে কমপক্ষে ৩০ যুবক নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে নরওয়ে নিউজএদিকে এ ঘটানায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ

পাক-ভারত সম্পর্ক নয়া দিগন্তে মোড় নিচ্ছে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক একটি নয়া দিগন্তে মোড় নেবে বলে তাকে আশ্বাস দেয়া হয়েছে। তিনি বলেন, ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর তাকে এ আশ্বাস দেয়া হয়। আজ শুক্রবার ডনের অনলাইন সংস্করণে এ কথা বলা হয়।
ভারত সফর শেষে দেশে ফিরে আজ শনিবার লাহোর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কাশ্মির এবং পানি বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, ভারতের সঙ্গে আলোচনায় পাকিস্তান কোনো ইস্যুতে তার অবস্থান থেকে পিছু হটেনি। হিনা রাব্বানি আরো বলেন, দু'টি

পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি

NewsBNA Newsইন্টারন্যাশনাল ডেস্ক, ১৮ জুলাই : হিনা রব্বানি খের (৩৪) সোমবার পাকিস্তানের সর্বকনিষ্ট পররাষ্ট্রমন্ত্রী পদে আসীন হয়েছেন। তার নিয়োগ এমন এক সময় হলো যখন নয়াদিল্লীতে পাক ভারত আলোচনা মাত্র এক সপ্তাহ দূরে।জি নিউজ।সূত্র জানায় ,প্রধানমন্ত্রী ইউসুফ

বরফমানব মারা যাওয়ার আগে খেয়েছিল ছাগলের মাংস

ইউএনটি ডেস্ক
আইসম্যান বা বরফমানব ওজি মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগে বন্য ছাগলের মাংস খেয়েছিল। তার পাকস্থলী পরীক্ষা করে এ তথ্য  পেয়েছেন বিজ্ঞানীরা। ওজি যে সময়ে বিরাজমান ছিল তাকে বলা হয় কপার এজ। সে মারা গিয়েছিল প্রায় ৫০০০ বছর আগে। কিন্তু ১৯৯১ সালে উত্তর ইতালির আলপস-এ আবিষ্কার করা হয় তার

২০ বছরের মধ্যেই এলিয়েনের সঙ্গে সাক্ষাত!



আগামী ২০ বছরের মধ্যেই এলিয়েনের সঙ্গে মানুষের সাক্ষাৎ হবে। মুখোমুখি হবে মানব সম্প্রদায় ও ভিনগ্রহের প্রাণীর দল। রাশিয়ার শীর্ষস্থানীয় এক জ্যোতির্বিদ এ ভবিষ্যাদ্বাণী করেছেন। রাশিয়ান একাডেমি অব সায়েন্স'র পরিচালক ও জ্যোতির্বিদ প্রফেসর অ্যান্ড্রেই ফিঙ্কেলেস্টেইন বলেন, ছাঁয়াপথে সূর্যকে কেন্দ্র করে যেসব গ্রহ আবর্তিত হচ্ছে তার মধ্যে ১০ভাগই পৃথিবী সদৃশ। ওই গ্রহগুলোর কোনোটিতে পানি পাওয়া গেলে সেখানেই প্রাণের অস্তিত্ব পাওয়া সম্ভব বলে তিনি জানান। মস্কোতে

মেয়েদেরকে ছেলেতে রূপান্তর করা হচ্ছে ভারতে

বাবা- মায়ের ছেলে সন্তানের প্রতি অধিক আগ্রহের কারণে ভারতে শল্য চিকিৎসার মাধ্যমে যুবতী মেয়েদের লিঙ্গ পরিবর্তন করে ছেলেতে রূপান্তর করা হচ্ছে। টেলিগ্রাফ এ খবর জানিয়েছে। শল্য চিকিৎসার মাধ্যমে ৩০০ মেয়েকে বালকে রূপান্তরের জন্য দেশটির ইনদোর এবং মধ্যপ্রদেশের চিকিৎসকদের

টেমস নদীতে হাঁটলেন বিস্ময়কর এক জাদুকর



ইউএনটি ডেস্ক
বিজ্ঞানের অগ্রযাত্রায় আর মানুষের অদম্য কৌতুহলের ফসল হিসেবে নিত্যনতুন আবিস্কার দেখে আমরা এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে, অসম্ভব কোনো ব্যাপার ঘটতে দেখলে খুব কম ক্ষেত্রেই অবাক হই। পাখির দেখাদেখি আকাশে বিমান উড়িয়ে দেয়ার চমক আমাদের কেটে গেছে বহু আগেই। টন টন লোহায় নির্মিত জাহাজ পানিতে ডোবে না বলে মানুষ যতটুকু অবাক হয়েছিলো আর্কিমিডিস তা দূর করে দিয়ে গেছেন।

বিয়ের ফাঁদে পড়ে বৃটেন গিয়ে যৌন ব্যবসায় বাধ্য হচ্ছে নারীরা

altইউকে বিডি
অপরাধ চক্রগুলো ইমিগ্রেশন স্ক্যামদের “সেক্স ট্রাফিকিং” বা যৌন পাচারে ব্যবহার করছে। বিয়ে করার নাম করে তারা নারীদের নিয়ে অন্যত্র পাচার করে দিচ্ছে। আর এসব কাজের জন্য তারা ব্যবহার করছে বিভিন্ন দেশের বর্ডার এলাকাগুলো। ২২ জুন যুক্তরাজ্যের একটি দৈনিক এসব তথ্য প্রকাশ করেছে।

ক্যানসার নিরাময়ে আসছে নতুন ওষুধ



ঘাতকব্যাধি ক্যানসার নিরাময়ে কার্যকর ওষুধ উদ্ভাবনের দাবি করেছেন বৃটিশ বিজ্ঞানীরা। নতুন উদ্ভাবিত এ ওষুধ মানবদেহে সংক্রমিত সব ধরনের ক্যানসারের পাশাপাশি টিউমারও সারাবে বলে জানান তারা। রোববার যুক্তরাজ্যের নিউক্যাসল ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী নতুন এ ওষুধ উদ্ভাবনের সাফল্যের কথা প্রকাশ করেন। নতুন উদ্ভাবিত এ ওষুধটির নাম রাখা হয়েছে পার্প।
ব্রেস্ট ক্যানসার নিরাময়ে কার্যকর ওষুধ নিয়ে গবেষণা চালাতে এ সফলতা পান বিজ্ঞানীরা। তবে নতুন উদ্ভাবিত এ ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। যেমন-অবসাদ ও বিষাদগ্রস্ততা। এদিকে ক্যানসার নিরাময়ে নতুন ওষুধ উদ্ভাবনের ঘোষণায় উচ্ছাস প্রকাশ করেছে ব্রিটেনের ডাক্তাররা। কারণ এটির মাধ্যমে তারা শরীরের কোনো ভালো কোষের ক্ষতি না করে মহিলাদের ডিম্বাশয়ের ক্যানসার, প্যানক্রিয়েটিক টিউমারসহ বেশকিছু রাফ জিনের চিকিৎসা করতে পারবেন। অর্থাৎ এই ওষুধ সেবনে

হিনা রাব্বানী হচ্ছেন পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী!



ইউএনটি ডেস্ক
পাকিস্তানে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানী খাঁ (৩৪)। এমন খবর ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। তাতে বলা হয়েছে, তার সঙ্গে এ পদের যারা দাবিদার তার মধ্যে সবাইকে ছাড়িয়ে এগিয়ে আছেন হিনা রাব্বানী খাঁ। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সরদার আসিফ আহমাদ আলী এবং মাখদুম সাহাবুদ্দিন। গতকাল এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে আরও বলা হয়েছে, হিনা রাব্বানী

গণহত্যা, ধর্ষণের অভিযোগে রুয়ান্ডার সাবেক মহিলাবিষয়ক মন্ত্রীর যাবজ্জীবন



রুয়ান্ডার সাবেক মহিলাবিষয়ক মন্ত্রী পলিন নিরামাসুহুকোকে (৬৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির জাতিসংঘ পৃষ্ঠপোষক ট্রাইব্যুনাল। রুয়ান্ডায় গণহত্যা, তুতসির বিবাহিত ও অবিবাহিত মেয়েদের ধর্ষণে তার হাত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডের আদেশ দেয়া হয়। দেশটিতে ১৯৯৪ সালে গণহত্যার ঘটনায় এই প্রথম

গোসল না করে ৩৭ বছর !



ইউএনটি ডেস্ক
ভারতের বারানসির গুরু কৈলাশ সিং পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধময় ব্যাক্তি কি-না তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। কারণ গত ৩৭ বছর ধরে তিনি আছেন গোসল ছাড়া। পরিবারের সদস্যদের শত অনুরোধ, প্রতিবেশীদের কটাক্ষও দমাতে পারেনি তার এই অদ্ভুত অভ্যাস।
৬৫ বছর বয়স্ক কৈলাস সিং গত ৩৭ বছর ধরে যেমন গোসল করেন না, তেমনি কাটেন না চুল, দাড়ি কিছুই। তার ৬ ফুট লম্বা চুল, দাড়ির গন্ধে তার ধারে কাছে ঘেঁষতে চায় না কেউ। শেষ তিনি নাকি চুল, দাড়ি কাটিয়েছিলেন ১৯৭৪ সালে তার বিয়ের পর। তার গোসল না করা এবং চুল, দাড়ি না কাটার প্রসঙ্গে তিনি বলেন, তার ধর্মগুরু নাকি তাকে স্বপ্নে এভাবে থাকতে বলেছেন। ধর্মগুরুর

 বিশ্বে শরণার্থীর সংখ্যা বেড়ে চার কোটি ৩৭ লাখ

ইউএনটি
বিশ্বে শরণার্থীর সংখ্যা বেড়েছে। যুদ্ধ অথবা নির্যাতন থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে মানুষ। আর এসব শরণার্থীর বড় ধাক্কা সামলাচ্ছে দরিদ্র দেশগুলো। বাস্তুচ্যুতদের প্রতি পাঁচজনের মধ্যে চারজনকেই আশ্রয় দিয়েছে উন্নয়নশীল দেশগুলো। গতকাল সোমবার জাতিসংঘ এক প্রতিবেদনে

মুক্ত অবস্থায় সুচি’র প্রথম জন্মদিন পালন

undefined
ইউএনটি
গত রোববার ছিল মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির জন্মদিন। প্রায় এক দশক সময়ের মধ্যে এবারই প্রথম তিনি মুক্ত অবস্থায় জন্মদিন পালন করার সুযোগ পেলেন। শান্তিতে নোবেল জয়ী ৬৬ বছর বয়সী সুচি রেঙ্গুনের আন্তর্জাতিক বিমানবন্দরেই এবারের জন্মদিনের এক বিশেষ উপহার গ্রহণ করেছেন। আর সেটা হচ্ছে তার বৃটেন প্রবাসী ছোট ছেলে কিম

বিশ্বের ক্ষুদ্রতম মানব বালাউইং



ইউএনটি   ডেস্ক
বিশ্বের ক্ষুদ্রতম মানব হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন ফিলিপাইনের কিশোর জুনরে বালাউইং। ৫৯ দশমিক ৯৩ সেন্টিমিটার (প্রায় দুই ফুট) উচ্চতার জুনরে ক্ষুদ্রতম মানবের আগের রেকর্ডধারী নেপালের খগেন্দ্র থাপার চেয়েও ৭ সেন্টিমিটার ছোট। ১৮ বছর বয়সে পৌঁছানোর পর রোববার এই খেতাবের জন্য জুনরের নাম ঘোষণা করে গিনেজ কর্তৃপক্ষ। তার হাতে তুলে দেওয়া হয় ক্ষুদ্রতম মানবের 'সনদ'। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মাত্র ৫ কেজি ওজনের এই কিশোরের বাস ফিলিপাইনের উপকূলীয়

ফাঁসি-ফাঁসি খেলতে গিয়ে...

ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে সত্যিই ফাঁস লেগে লাশ হলো ১০ বছরের শিশু সবুজবাগ ধর্মরাজিক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র রাকিব। এক ভাই একবোন। ফলবিক্রেতা আমির আলীর আশা ছিল ছেলে বড় হলে সংসারের হাল ধরবে। কিন্তু টেলিভিশনের সিনেমার ফাঁসির দৃশ্যই যেন তার জন্য কাল হলো। আমার পোলারে আইন্না দেও, মায়ের এমন বিলাপে ভারি হয়ে উঠেছিল এলাকার আশপাশের পরিবেশ।

কম্পিউটার কিনতে কিডনি বিক্রি !



উন্নত বিশ্বে জীবনযাত্রার মান যত উন্নত হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে মানুষের মাঝে বাড়ছে হতাশা, জীবনবিমুখতা ও যন্ত্র নির্ভরতা। চীনে এ্যপেলের ট্যাবলেট কম্পিউটার আইপ্যাড-২ কেনার জন্য কিডনি বিক্রি করেছে ঝিং নামে ১৭ বছর বয়সি এক কিশোর। চীনের গুয়াংডং প্রদেশের ওই কিশোর মাত্র ২ হাজার লিরায় তার কিডনি বিক্রি করে।
একটি অনলাইনে অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করলে ক্যাশ টাকা দেয়ার বিজ্ঞাপন দেখেই সে তার কিডনি বিক্রি করে বলে জানায়। কিডনি বিক্রি প্রসঙ্গে ঝিং জানায়, আমি আইপ্যাড কিনতে চেয়েছিলাম। কিন্তু আমার কাছে কোনো টাকা ছিলো না। এমন সময় যখন আমি ইন্টারনেট ঘাটছিলাম তখন

ঋণের দায়ে বউ বিক্রি!

ঋণের টাকা শোধ করতে না পেরে অবশেষে বউ বিক্রি করলেন অমৃত রায়। সংবাদটি প্রকাশ পেলে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের জন্ম দিয়েছে পশ্চিমবঙ্গে। অমৃত রায় ৪৬ হাজার টাকা ঋণ শোধ করার বিকল্প উপায় না পেয়ে গোপনে জুডিশিয়াল স্ট্যাম্পে রেজিস্ট্রি চুক্তি করে নিজের বউকে মো. জহিরউদ্দিন নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। অমৃত রায়ের স্ত্রী জ্যোৎস্না লোকসঙ্গীতশিল্পী হওয়ায়