
আইসম্যান বা বরফমানব ওজি মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগে বন্য ছাগলের মাংস খেয়েছিল। তার পাকস্থলী পরীক্ষা করে এ তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। ওজি যে সময়ে বিরাজমান ছিল তাকে বলা হয় কপার এজ। সে মারা গিয়েছিল প্রায় ৫০০০ বছর আগে। কিন্তু ১৯৯১ সালে উত্তর ইতালির আলপস-এ আবিষ্কার করা হয় তার
হিমায়িত শরীর। তবে কিভাবে সে মারা গিয়েছিল তা পূর্ণাঙ্গভাবে এখনও জানা যায়নি। তবে তার শরীরের পিছন দিকে একটি তীর পাওয়া গিয়েছিল। ধারণা করা হয়, পাহাড়ে খাদ্য শিকারের সময় অন্য শিকারীরা তাকে হত্যার জন্য ওই তীর ছুড়েছিল। বিজ্ঞানীরা এর আগে ওজি’র বৃহদান্ত্রের নিম্নাংশের পরীক্ষা করে নিশ্চিত হয়েছিলেন যে, সে মারা যাওয়ার আগে হরিণের মাংস ও ছাগলের মাংসের সঙ্গে রান্না করা খাবার খেয়েছিল। মারা যাওয়ার হয়তো ৩০ ঘণ্টা আগে সে এই খাবার খেয়েছিল। কিন্তু ৫০০০ বছর পরে ওজি’র পাকস্থলীতে এন্ডোস্কোপি করার চেষ্টা করেন বিজ্ঞানীরা। কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার কারণ বোঝা যায় ২০০৯ সালে। তখন বিজ্ঞানীরা সিএটি (ক্যাট) স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করেন। তারা ওজি’র পাকস্থলী স্ক্যান করেন। তাতে দেখা যায়, ওজি’র পাকস্থলী উল্টো হয়ে আছে। পাকস্থলী নাড়াচাড়ায় চলে এসেছে ফুসফুসের স্থানে। এ অবস্থায়ই বিজ্ঞানীরা ওজি’র পাকস্থলী অন্যান্য সরঞ্জামাদি ব্যবহার করে পরীক্ষা করেন। তাতেই তারা নিশ্চিত হন যে, ওজি মারা যাওয়ার দুই ঘণ্টা আগে যথেষ্ট পরিমাণ খাবার খেয়েছিলেন। তাই বলে গবেষণা এখানেই থেমে নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন