সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ক্যানসার নিরাময়ে আসছে নতুন ওষুধ



ঘাতকব্যাধি ক্যানসার নিরাময়ে কার্যকর ওষুধ উদ্ভাবনের দাবি করেছেন বৃটিশ বিজ্ঞানীরা। নতুন উদ্ভাবিত এ ওষুধ মানবদেহে সংক্রমিত সব ধরনের ক্যানসারের পাশাপাশি টিউমারও সারাবে বলে জানান তারা। রোববার যুক্তরাজ্যের নিউক্যাসল ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী নতুন এ ওষুধ উদ্ভাবনের সাফল্যের কথা প্রকাশ করেন। নতুন উদ্ভাবিত এ ওষুধটির নাম রাখা হয়েছে পার্প।
ব্রেস্ট ক্যানসার নিরাময়ে কার্যকর ওষুধ নিয়ে গবেষণা চালাতে এ সফলতা পান বিজ্ঞানীরা। তবে নতুন উদ্ভাবিত এ ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। যেমন-অবসাদ ও বিষাদগ্রস্ততা। এদিকে ক্যানসার নিরাময়ে নতুন ওষুধ উদ্ভাবনের ঘোষণায় উচ্ছাস প্রকাশ করেছে ব্রিটেনের ডাক্তাররা। কারণ এটির মাধ্যমে তারা শরীরের কোনো ভালো কোষের ক্ষতি না করে মহিলাদের ডিম্বাশয়ের ক্যানসার, প্যানক্রিয়েটিক টিউমারসহ বেশকিছু রাফ জিনের চিকিৎসা করতে পারবেন। অর্থাৎ এই ওষুধ সেবনে ক্যানসার রোগীরা শরীরের সুস্থ কোষ ধ্বংসকারী কেমোথেরাপি ও রেডিওথেরাপির হাত থেকে মুক্তি পাবেন। কত দ্রুত ওষুধটি বাজারজাত করা যায় তা নিয়ে চিন্তাভাবনা চলছে বলেও জানান তারা ।
(শীর্ষ নিউজ ডটকম/

কোন মন্তব্য নেই: