সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

১২ ঘণ্টার ব্যবধানে রাঙ্গামাটিতে আরেক যুবক খুন

alt
রাঙ্গামাটি প্রতিনিধি:: মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে রাঙ্গামাটিতে কানংকর চাকমা নামের আরেক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার রাত ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার পাবলাখালী গ্রামে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে জেএসএস কর্মী কালংকর চাকমাকে (২৯) গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
এর আগে রোববার সকালে জুরাইছড়িতে এক ইউপিডিএফ কর্মীকে ব্রাশ ফায়ারে হত্যা করে সন্ত্রাসীরা।

হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া না গেলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহি কর্মকর্তা বশিরুল হক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাইম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বাঘাইছড়ি থানার উপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী পুরো এলাকায় তল্লাশি শুরু করে।

কোন মন্তব্য নেই: