সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

বান্দরবান শহরের বৌদ্ধ ক্যায়াং থেকে স্বর্ণের মুর্তি চুরি

বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান থেকে
বান্দরবান শহরের উজানীপাড়া বৌদ্ধ ক্যায়াং (প্যাগোডা) এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ক্যায়াং এর দুটি দরজা শাবল দিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ক্যায়াংএর দুটি স্বর্ণ মুর্তি ও কয়েকটি স্বর্ণের অলংকার চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। তবে সারাদিন বিষয়টি পুলিশকে ক্যায়াং কর্তৃপক্ষ না জানালেও রোববার সন্ধ্যায় থানা পুলিশকে জানালে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশ কর্মকর্তারা ঘটনা স'ল পরিদর্শন করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) থানায় মামলার প্রস'তি চলছে বলে পুলিশ জানিয়েছে।
বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মনিরুল ইসলাম জানিয়েছেন, উজানীপাড়া বৌদ্ধা ক্যায়াং এর দুটি কাঠের দরজা দুর্বৃত্তরা বাইর থেকে শাবল দিয়ে দরজার মাঝখানে ফাঁক করে হুক (সিটকিনি) ও ভিতরের আড়াআড়ি কাঠ ভেঙ্গে দরজা খুলে ক্যায়াং এর ভিতরে প্রবেশ করে। সেখানে থাকা দুটি স্বর্ণের মুর্তি ও বিপুল পরিমাণ স্বর্ণের অলংকার চুরি করে নিয়ে যায়। তিনি জানান, ক্যায়াং কর্তৃপক্ষ রাতে থানায় গেছেন। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস'তি চলছে বলে এসআই মনিরুল জানিয়েছেন।

কোন মন্তব্য নেই: