
উন্নত বিশ্বে জীবনযাত্রার মান যত উন্নত হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে মানুষের মাঝে বাড়ছে হতাশা, জীবনবিমুখতা ও যন্ত্র নির্ভরতা। চীনে এ্যপেলের ট্যাবলেট কম্পিউটার আইপ্যাড-২ কেনার জন্য কিডনি বিক্রি করেছে ঝিং নামে ১৭ বছর বয়সি এক কিশোর। চীনের গুয়াংডং প্রদেশের ওই কিশোর মাত্র ২ হাজার লিরায় তার কিডনি বিক্রি করে।
একটি অনলাইনে অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করলে ক্যাশ টাকা দেয়ার বিজ্ঞাপন দেখেই সে তার কিডনি বিক্রি করে বলে জানায়। কিডনি বিক্রি প্রসঙ্গে ঝিং জানায়, আমি আইপ্যাড কিনতে চেয়েছিলাম। কিন্তু আমার কাছে কোনো টাকা ছিলো না। এমন সময় যখন আমি ইন্টারনেট ঘাটছিলাম তখন একটি বিজ্ঞাপন দেখতে পাই। সেখানে একজন এজেন্ট জানায়, তারা ১ হাজার ৮শ' ৮০ লিরায় একটি কিডনি কিনতে আগ্রহী। তারপর আমি তাদের কাছে আমার কিডনি বিক্রি করি।
(শীর্ষ নিউজ ডটকম/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন