সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দের আগেই জালালাবাদে প্রতীক সহ পোষ্টার !

: মোঃ রেজাউল করিম 
আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দের আগেই কক্সবাজার সদরের জালালাবাদ ইউনিয়নের মেম্বার প্রার্থীরা প্রতীক সহ পোষ্টার ছাপাচ্ছেন। এতে করে নির্বাচন কমিশন ঘোষিত আচরণ বিধি লংঘিত হচ্ছে বলে অভিযোগ সচেতন মহলের। প্রাপ্ত তথ্যে প্রকাশ,জালালাবাদ ইউনিয়নের মেম্বার পদে প্রতীক
বরাদ্দের নির্ধারিত সময় সীমার তোয়াক্কা না করেই ১নং ও ৬নং ওয়ার্ডের কয়েকজন মেম্বার প্রার্থী প্রতীক সহ নির্বাচনী পোষ্টার ছাপিয়েছেন। যা নির্বাচনী আচরণ বিধির লংঘন বলে সচেতন মহলের মন্তব্য। যে সব মেম্বার প্রার্থী ছবি ও প্রতীক সহ পোষ্টার ছাপিয়ে প্রচারণা চালাচ্ছেন তাদের মধ্যে রয়েছে ১নং ওয়ার্ডে ক্রিকেট ব্যাট প্রতীকের বাবু সুর্দশন জলদাশ, ৬নং ওয়ার্ডের ফ্যান প্রতীকের আবদুল জলিল ও আপেল প্রতীকের মনজুর আলম। উল্লেখ্য ১নং ওয়ার্ডে ৭জন এবং ৬নং ওয়ার্ডে ৮জন মেম্বার প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করছেন। 



কোন মন্তব্য নেই: