|
কক্সবাজারের ইসলামপুর থেকে আলোচিত ছাত্রী অপহরণ মামলার আসামীকে আটক করা হয়েছে। ২ জুন মালুমঘাট বাজার থেকে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ দল জনতার সহযোগিতায় তাকে আটক করে। আটককৃত হুমায়ুন কবির (২০) চকরিয়া উপজেলাধীন খুটাখালী নয়া পাড়ার মৃত মোস্তফা কামালের পুত্র। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আইসি মোহাম্মদ আনোয়ার হোসেন খাঁন জানান,গ্রেফতারকৃত যুবক গত ০৬/০৪/২০১১ তারিখে সদর উপজেলার ইসলামপুর নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী রুমা আক্তার (১২) কে প্রকাশ্যে দিন দুপুরে সিএনজি
যোগে অপহরণ করে। পরদিন অপহৃতার পিতার মনজুর আলম বাদী হয়ে ককসবাজার মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন। যার জি. আর নং-১৭/২২১। এদিকে ঘটনার ৪ দিন পর সহপাঠি ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর উদ্যোগে অহরণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছিল। আটককৃত যুবকের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ ও রয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন