সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

মুক্ত অবস্থায় সুচি’র প্রথম জন্মদিন পালন

undefined
ইউএনটি
গত রোববার ছিল মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির জন্মদিন। প্রায় এক দশক সময়ের মধ্যে এবারই প্রথম তিনি মুক্ত অবস্থায় জন্মদিন পালন করার সুযোগ পেলেন। শান্তিতে নোবেল জয়ী ৬৬ বছর বয়সী সুচি রেঙ্গুনের আন্তর্জাতিক বিমানবন্দরেই এবারের জন্মদিনের এক বিশেষ উপহার গ্রহণ করেছেন। আর সেটা হচ্ছে তার বৃটেন প্রবাসী ছোট ছেলে কিম
অ্যারিস। গত ২২ বছরে ১৫টি জন্মদিনই তাকে পালন করতে হয়েছে কারাগারে অথবা গৃহবন্দি অবস্থায়। গত ৯ বছরের মধ্যে এবারই তিনি মুক্তভাবে আত্মীয়, বন্ধু, সমর্থক আর শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে জন্মদিন পালন করলেন। গত বছর তিনি গৃহবন্দি অবস্থায় একাই জন্মদিন পালন করেছিলেন। বিশ্বব্যাপী নেতৃবৃন্দ তার মুক্তির জন্য তৎকালীন জান্তা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছিলেন আর তার সমর্থক ও ভক্তরা তার স্মরণে নিজেদের মতো করে জন্মদিন পালন করেছিলেন। আর এ বছরে জন্মদিন পালন উপলক্ষে তিনি বৌদ্ধ ভিক্ষুদের জন্য খাবার আয়োজন করেছেন; তার দলীয় সদর দপ্তরে এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং আত্মীয়, বন্ধুবান্ধবদের জন্য একটি প্রাইভেট গার্ডেন পার্টির আয়োজন করেছেন।  

কোন মন্তব্য নেই: