সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়া পল্লীবিদ্যুৎ অফিসে হামলা

সরওয়ার আলম শাহীন, উখিয়া,
কোন রকম পূর্ব নোটিশ ছাড়াই বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে ক্ষুব্ধ গ্রাহকদের হামলার শিকার হলেন পল্লী বিদ্যুতের এক কর্মকর্তা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বটতলী এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।
উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসে ইঞ্জিনিয়ার গোপাল চক্রবর্তী বলেন, বকেয়া বিদ্যুৎ বিলের অভিযুক্ত গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে গ্রাহকরা তাদের ওপর হামলা চালায়। তিনি বলেন, ২০-২৫ জন গ্রামবাসী পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে কর্মচারীদের মারধর ও অফিস ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বটতলী গ্রামবাসীর পক্ষে ব্যবসায়ী নুরুল আলম বলেন, কোন পূর্ব ঘোষণা ছাড়াই ২-৩ জন বকেয়া গ্রাহকের কারনে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, গত ২দিন ধরে অন্ধকারে থাকে এলাকাবাসী। এতে পল্লী বিদ্যুতের ওপর গ্রামবাসী তাদের ওপর ক্ষুব্ধ হয়ে উঠে। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের পক্ষে প্রকৌশলী গোপাল চক্রবর্তী উখিয়া থানায় অভিযোগ করেছেন।

কোন মন্তব্য নেই: