|
টেকনাফের সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকার সৌদি প্রবাসী আলী আহমদের স্ত্রী লালমতি (৪০) বসতভিটার সীমানা সংক্রান্ত বিরোধ এবং রোপিত সুপারী গাছের চারা উপড়ে ফেলাকে কেন্দ্র করে স্থানীয় দুর্বৃত্ত কর্তৃক মারাত্মকভাবে প্রহৃত হয়েছেন। বর্তমানে সে টেকনাফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরের মুখ এলাকার সৌদি প্রবাসীর স্ত্রী লালমতি তার বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশী মোহাম্মদ আমিন গংয়ের সাথে। গত ১৬ জুন বিকাল আনুমানিক ৫টায় লালমতি উক্ত সীমানায় সুপারী গাছের চারা রোপন করতে গেলে প্রতিবেশী মোহাম্মদ আমিন গং সহ ৫/৬ জন রোপিত সুপারীগাছ গুলো উপড়ে ফেলে এবং বাড়ির কারো অনুপস্থিতিতে অনধিকার প্রবেশ করে লালমতিকে বেদম মারধর করে। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা উদ্ধার করে টেকনাফ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে টেকনাফ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে মোহাম্মদ আয়াছ বাদী হয়ে একই এলাকার মৃত হোছন শরীফের পুত্র মোঃ আমিন, আলা উদ্দিন, কন্যা মুবিনা খাতুন, জরিনা খাতুন, স্ত্রী অজিবা খাতুন ও আবু তাহেরকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর আসামীরা আরো ক্ষীপ্ত হয়ে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য প্রান নাশের হুমকি দিচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন