সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি

NewsBNA Newsইন্টারন্যাশনাল ডেস্ক, ১৮ জুলাই : হিনা রব্বানি খের (৩৪) সোমবার পাকিস্তানের সর্বকনিষ্ট পররাষ্ট্রমন্ত্রী পদে আসীন হয়েছেন। তার নিয়োগ এমন এক সময় হলো যখন নয়াদিল্লীতে পাক ভারত আলোচনা মাত্র এক সপ্তাহ দূরে।জি নিউজ।সূত্র জানায় ,প্রধানমন্ত্রী ইউসুফ
রাজা গিলানী নতুন  পররাষ্ট্রমন্ত্রী পদে হিনা রব্বানির নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে পাঠিয়েছেন। খের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে  নিয়োজিত ছিলেন।

মন্ত্রীসভায় রদবদলের পর শাহ মাহমুদ কোরেশী বাদ পড়লে  পররাষ্ট্রমন্ত্রীর পদটি  খালি হয়ে যায়। সেখানে হিনা রব্বানিকে নিয়োগ প্রদান করা হয়।চলতি মাসের ২৬ থেকে ২৭ তারিখ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সংলাপ শুরু হচ্ছে নয়া দিল্লীতে।

পাকিস্তানের ইতিহাসে খের সর্বকনিষ্ট পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জুলফিকার আলী ভূট্রোর রেকর্ড ভাঙ্গলেন। সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভূট্টোর বয়স ছিল ৩৫ বছর। খের পাকিস্তানি রাজনীতিবিদ গোলাম মোস্তফা খেরের ভাতিজী।

কোন মন্তব্য নেই: