সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

মহেশখালীতে এক শিক্ষককে হত্যা হামলায় আসামী করায় ইউএনওকে স্বারকলিপি



আবদুর রাজ্জাক, মহেশখালী
কক্সবাজারের মহেশখালীতে এক স্কুল শিক্ষককে যড়যন্ত্রমুলক ভাবে একটি হত্যা মামলায় আসামী করায় গতকাল দুপুরে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী-শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসারকে স্বারকলিপি দিয়েছে। 
সুত্রে জানা যায়, গত ১৫ জুলাই হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকায় সংঘঠিত দিন দুপুরে জয়নাল আবেদিন নামে এক যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। উক্ত ঘটনায় বড় মহেশখালী এলাকার ও মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আবু ছালেহ মুহাম্মদ ছিদ্দিককে ওই মামলার এজাহারের শেষের দিকে নাম সংযুক্ত করে সর্ম্পূন যড়যন্ত্র মুলক ভাবে আসামী করে। ফলে তিনি স্কুলে আসতে আশংকা বোধ করায় নিয়মিত স্কুলে এসে পাঠদান করতে পারছেন না। এতে করে তিনি আর্থিক ও মানসিভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন এবং বিদ্যালয়ের নিয়মিত লেখাপড়া ও ব্যাহত হচ্ছে। এহেন হয়রানী থেকে তাঁকে অব্যাহতি প্রদান করতঃ বিদ্যালয়ে নিয়মিত আসার সুযোগ দানের ব্যবস্থা করার জন্য মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেনের বরাবরে স্বারক লিপি প্রদান করেন স্কুলের পরিচালনা কমিঠি,শিক্ষক ও ছাত্রছাত্রীরা। স্বারকলিপিতে তারা অনভিপ্রেত ঘটনার সাথে ওই শিক্ষকের দূরতম সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে বলেন শুধু মাত্র হত্যা কান্ডের অন্যান্য আসামীদের আত্মীয় হওয়ার কারণে তাঁকে আসামী করা হয়েছে। তারা ঘটনাটির সঠিক তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানন। স্বারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক পৌর মেয়র সরওয়ার আজম, প্রধান শিক্ষক শাহা আলম সহ স্কুলের সকল শিক্ষক বৃন্ধ।

কোন মন্তব্য নেই: