সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

বস্তুনিষ্ট সাংবাদিকতার নতুন দৈনিক পুরাতনের মত জনপ্রিয় হয় : কক্সবাজারবাণীর সেমিনারে জেলা প্রশাসক

উখিয়ানিউজ২৪
সত্য ও বস্তুনিষ্ট সংবাদের দৈনিক নতুন হলেও অর্জন করতে পারে পুরাতনের মত সুনাম। এ জন্য প্রয়োজন দেশাত্মবোধ ও বিবেকী গুণাবলী। সাদা কে সাদা আর কালো কে কালো বলাই একটি সংবাদপত্রের প্রধান কাজ। যারা এ রকম সংবাদপত্র ও সাংবাদিকতায় বিশ্বাসী কেবল তারাই যুগের পর যুগ ধরে মানুষের অন্তরে থাকে। আর মানুষের অন্তরে থাকা সবই
নিঃসন্দেহে কৃতিত্বের অংশীদার। কথা গুলো

বলেছেন, কক্সবাজারের নবাগত জেলাপ্রশাসক মোঃ জয়নুল বারী। তিনি গতকাল সত্য প্রকাশের দূরন্ত সাহসের দৈনিক কক্সবাজার বাণী আয়োজিত সংবাদপত্রে মফস্বল সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।শহরের সাগর সন্নিকট তারকা হোটেল সী-গাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সেমিনারেসভাপতিত্ব করেন কক্সবাজারবাণী সম্পাদক ফরিদুল মোস্তফা খান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সেলিম মোঃ জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী উখিয়া উপজেলারভাইস চেয়ারম্যান এস.এম. শাহ আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতি নেতা ও জিয়া গেস্ট-ইন ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শফিকুর রহমান।
    কক্সবাজারবাণী রিপোর্টার জিয়াউর রহমান জিয়া’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে
শুরু হওয়া এ বর্ণাঢ্য আয়োজনে বক্তব্য রাখেন, কক্সবাজারবাণী প্রকাশনা কমিটির
পরিচালক বদরুদ্দোজা কুতুবী, এইচ.এম. আবু ছিদ্দিক, সাব-এডিটর রুহুল আমিন
সিকদার, বার্তা সম্পাদক আমানুল হক বাবুল, দৈনিক আজকের দেশ-বিদেশ সম্পাদক
আয়ুবুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন কক্সবাজার প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল, পিটিআই’র সাবেক সুপারিনটেন্ড ও কক্সবাজার সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য রাজ বিহারী চৌধুরী, কক্সবাজারবাণীর মফস্বল সম্পাদক আজাদ মনসুর, স্টাফ রিপোর্টার মোঃ নুরুল আমিন হেলালী ও নুর মোহাম্মদ সিকদার।মফস্বল সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ট সাংবাদিকতার বুনিয়াদী প্রশিক্ষণে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কক্সবাজারবাণীর চীফ রিপোর্টার জুয়েল চৌধুরী ও রিপোর্টার করবী পাল।
এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পাশাপাশি কক্সবাজারবাণীর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এম. রায়হান চৌধুরী,এস.এম. হান্নান শাহ, সেলিম উদ্দিন, হারুনুর রশিদ, মোঃ আশেকুল্লাহ ফারুকী, এম.জাহাঙ্গীর রফিক, কায়সার হামিদ মানিক, হুমায়ুন কবির মামুন, ছিদ্দিক আহমদ, ওসমান সরওয়ার ডিপু, নুরুল আজিম, জান্নাতুল বকেয়া রেখা, কায়সার পারভেজ চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলম, এম. গিয়াস উদ্দিন, আমিনুল মোস্তফা, রবিউল হাসান, মোঃ হাবিব উল্লাহ, আব্দুল করিম, আনোয়ারুল ইসলাম ও ফরিদুল আলম।


কোন মন্তব্য নেই: