
রুয়ান্ডার সাবেক মহিলাবিষয়ক মন্ত্রী পলিন নিরামাসুহুকোকে (৬৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির জাতিসংঘ পৃষ্ঠপোষক ট্রাইব্যুনাল। রুয়ান্ডায় গণহত্যা, তুতসির বিবাহিত ও অবিবাহিত মেয়েদের ধর্ষণে তার হাত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডের আদেশ দেয়া হয়। দেশটিতে ১৯৯৪ সালে গণহত্যার ঘটনায় এই প্রথম কোনো নারী দোষী সাবস্ত হলো। সে সময় ১শ দিনে ৮ লাখ কট্টোর তুতসি ও সংস্কারপন্থি হুতুস এবং রাজনৈতিক বিরোধীদের হত্যা করা হয়। এরআগে বিভিন্ন অপরাধে তার সঙ্গে তার পুত্র এবং চার প্রক্তন কর্মকর্তার ১০ বছরের সাজা হয়। (শীর্ষ নিউজ ডটকম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন