সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

পাক-ভারত সম্পর্ক নয়া দিগন্তে মোড় নিচ্ছে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক একটি নয়া দিগন্তে মোড় নেবে বলে তাকে আশ্বাস দেয়া হয়েছে। তিনি বলেন, ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর তাকে এ আশ্বাস দেয়া হয়। আজ শুক্রবার ডনের অনলাইন সংস্করণে এ কথা বলা হয়।
ভারত সফর শেষে দেশে ফিরে আজ শনিবার লাহোর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কাশ্মির এবং পানি বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, ভারতের সঙ্গে আলোচনায় পাকিস্তান কোনো ইস্যুতে তার অবস্থান থেকে পিছু হটেনি। হিনা রাব্বানি আরো বলেন, দু'টি
দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো নিষ্পত্তিতে অব্যাহতভাবে কাজ করতে ভারত তাদের দৃঢ় আগ্রহ ব্যক্ত করেছে।
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা, দেশে সন্ত্রাসী হামলা বৃদ্ধি এবং ওসামা বিন লাদেন নিহত হওয়ায় দু'টি দেশের মধ্যে উত্তেজনা হ্রাস করা অত্যন্ত জরুরি। মুম্বাই হামলা সম্পর্কে তিনি বলেন, তিনি ভারতীয় নেতৃবৃন্দকে আশ্বাস দিয়েছেন যে, পাকিস্তান একটি সুষ্ঠু সমাধান খুঁজে বের করার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।
(শীর্ষ নিউজ ডটকম

কোন মন্তব্য নেই: