সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

২০ বছরের মধ্যেই এলিয়েনের সঙ্গে সাক্ষাত!



আগামী ২০ বছরের মধ্যেই এলিয়েনের সঙ্গে মানুষের সাক্ষাৎ হবে। মুখোমুখি হবে মানব সম্প্রদায় ও ভিনগ্রহের প্রাণীর দল। রাশিয়ার শীর্ষস্থানীয় এক জ্যোতির্বিদ এ ভবিষ্যাদ্বাণী করেছেন। রাশিয়ান একাডেমি অব সায়েন্স'র পরিচালক ও জ্যোতির্বিদ প্রফেসর অ্যান্ড্রেই ফিঙ্কেলেস্টেইন বলেন, ছাঁয়াপথে সূর্যকে কেন্দ্র করে যেসব গ্রহ আবর্তিত হচ্ছে তার মধ্যে ১০ভাগই পৃথিবী সদৃশ। ওই গ্রহগুলোর কোনোটিতে পানি পাওয়া গেলে সেখানেই প্রাণের অস্তিত্ব পাওয়া সম্ভব বলে তিনি জানান। মস্কোতে অনুষ্ঠিত ভিনগ্রহের প্রাণীর খোঁজে শীর্ষক আন্তর্জাতিক ফোরামে বক্তব্যকালে তিনি একথা জানান।
তিনি বলেন, পরমাণুর গঠনের মতোই ভিনগ্রহে প্রাণের অস্তিত্বকে উপেক্ষা করা যায় না। অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে এবং ২০ বছরের মধ্যেই আমরা তার খোঁজ পাব।
এলিয়েন দেখতে কেমন হবে এমন প্রশ্নের জবাবে ফিঙ্কেলেস্টেইন বলেন, তারা দেখতে মানুষের মতোই হবে। মানুষের মতো তাদেরও দুই হাত, দুই পা ও একটি মাথা থাকবে। আমাদের মতো এলিয়েনদের গায়ের রঙেও পার্থক্য থাকবে। বিভিন্ন বর্ণের এলিয়েন হবে।
৬০'র দশকে বিশ্বব্যাপী মহাকাশ কেন্দ্রীক যে স্নায়ু যুদ্ধ শুরু হয় তখন ফিঙ্কেলেস্টেইন'র প্রতিষ্ঠান ভিনগ্রহে রেডিও সঙ্কেত প্রেরণ করে। এ প্রসঙ্গে প্রফেসর ফিঙ্কেলেস্টেইন বলেন, ওই সময় আমরা হন্য হয়ে ভিনগ্রহের প্রাণী সভ্যতার সন্ধান করেছিলাম। আমরা মূলত এখন এলিয়েনদের ফিরতি বার্তার অপেক্ষা করছি। এ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই বলে তিনি জানান।
(শীর্ষ নিউজ ডটকম

কোন মন্তব্য নেই: