সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

মহেশখালীতে মদ সহ গ্রেফতার ৪ জন বিভিন্ন মেয়াদে সাজা



আবদুর রাজ্জাক,মহেশখালী:

মহেশখালীতে পুলিশ অভিযান চালিয়ে ৩ শ লিটার মদসহ ৪ জনকে আটক করে। মদ উৎপাদন ও বিক্রয়ের দায়ে আটককৃতদের মধ্যে ৩ জনকে নির্বাহী মেজিষ্ট্রেট বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে। 
পুলিশ সূত্রে জানা য্য়া, ২৬ শে জুলাই দিবাগত রাতে মাতার বাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে  মগডেইল এলাকা থেকে ৩শ লিটার চোলাই মদসহ আজবাহার (৩৫), আবদুল মোতালেব (২৭), তৈয়ম গোলালকে আটক করে । এবং একই সময়ে মাতারবাড়িতে ১৯৯৯ সালের পুলিশের অস্ত্র লুট মামলার আসামী আপন্নই্যা চোরাকে গ্রেফতার করে। আটককৃতদের গতকাল উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট এটিএম কাউছার হোসেনের আদালতে হাজির করা হলে মদ উৎপাদন ও বিক্রয়ের দায়ে আজবাহার (৩৫) কে ১ বছর, আবদুল মোতালেব (২৭) ও তৈয়ম গোলাল (৪৫) কে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে।   এব্যাপারে মহেশখালী অফিসার ইনর্চাজ হুমায়ুন কবির জানান, মদ জোয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এ জন্য জনগনের সহযোগিতা চান।  

কোন মন্তব্য নেই: