|
বার্তা পরিবেশক:
অত্যাবশ্যকীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের চরম সংকট, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জাতীয় নেতাদের কারাবন্দি রাখার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে, জেলা ছাত্রদল সভাপতি সৈয়দ আহমদ উজ্জলের সঞ্চালনায় বিকাল ৫ টায় শহরের পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন- দ্রব্যমূল্য সহ জনগণের সমস্যা নিয়ে সরকার তামাশা করছে। আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটছে, নাটোরের যুবদল নেতা গামা ও লক্ষী পুরের বিএনপি নেতা এডভোকেট নুরুল ইসলামের হত্যাকারীসহ রাষ্ট্রপতি একের পর এক ফাঁসির আসামীকে ক্ষমা করে দিচ্ছেন। এতে খুনিরা তাদের দূস্কর্মে উৎসাহিত হচ্ছে। আইনের শাসনের কথা উল্লেখ করে তিনি আরো বলেন- আদালত, বিচার বিভাগ এবং পুলিশ তদন্তের নামে শুধূ বিরোধী দলকে নয়, পুরো রাষ্ট্রসত্ত্বাকে ধ্বংস করে দিতে চাইছে সরকার। বাকশালী সরকারের প্রত্যক্ষ মদদে ইতিমধ্যে ৮,৬১৮ জন সাধারণ জনগন, ৪০০ জন রাজনৈতিক খুন এবং ১২৬০ জন নারী ধর্ষিত হয়েছে। জানমালের কোন নিরাপত্তা নাই। তাই দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমানের সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, যুগ্ম সম্পাদক আবু ছিদ্দিক ওসমানী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, জেলা শ্রমিক দলের আহবায়ক কাউন্সিলর রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য হামিদ উদ্দিন ইউছুপ গুন্নু, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, জেলা মহিলাদল নেত্রী ফরিদা ইয়াসমিন, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আকতার হোছাইন কুতুবী, জেলা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক রাসেল, পৌর যুবদল আহবায়ক মোহাং রফিক, শহর ছাত্রদল সভাপতি শাহিনুল ইসলাম শাহিন, ছাত্রনেতা জহিরুল আলম, আবদুর রউফ, আলা উদ্দিন রবিন, শাহ মোশাররফ হোসেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রদল নেতা রায়হান উদ্দিন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য এডভোকেট হাসান ছিদ্দিকী, আজমল হুদা, এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, এডভোকেট ছলিমুল মোস্তফা, আইনজীবি ফোরাম নেতা- এডভোকেট এডভোকেট মোহাম্মদ ইউনুছ (১) এডভোকেট মোহাম্মদ ইউনুছ (২), এডভোকেট নুরুল আজিম, যুবদল নেতা আমিনুল ইসলাম মুকুল, আবু হেনা মোহাম্মদ শাহজাহান, আব্দুল্লাহ আল ফারুক ডালিম, রাশেদুল হক, ছাত্রদল নেতা কাউছার খানঁ, আলী আক্কাস পাশা, যুবনেতা নুরুল আলম, মোর্শেদুল ইসলাম শাহীন, ছাত্রনেতা আনছার উল্লাহ, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ রিদুয়ান প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন