সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

জেলার বন্যা দূর্গতদের সাহায্যে এগিয়ে এলেন বীর মুক্তিযোদ্ধারা

বার্তা পরিবেশক
জেলার বন্যা দূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার জেলা জয় বাংলা বাহিনী একাত্তর-এর নেতৃবৃন্দ বন্যা দূর্গত ঝিলংজার মুক্তারকুল, পৌর এলাকার চৌধুরী পাড়া ও পিএমখালীর ধাওনখালীতে বন্যা দূর্গত ২শ’ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। মুক্তিযোদ্ধা মোহাম্মদ আক্তার নেওয়াজ খান বাবুলের সৌজন্যে আয়োজিত এ ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, যথাক্রমে-মুক্তিযোদ্ধা কামাল হোসাইন, মাসুদ কুতুবী, সিরাজুল ইসলাম, মোঃ আখতার নেওয়াজ খাঁন বাবুল, খোরশেদুল ইসলাম চৌধুরী, আহমদুর রহমান, আবদুল মান্নান প্রমুখ মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধার সন্তান নেওয়াজ মেহরুজ খাঁন ।
এসময় তারা দুর্গত মানুষের সাহায্যে সরকারের পাশাপাশি বিরোধী দল ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই: