বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান
বান্দরবান জেলার থানচি উপজেলার বলি পাড়া ইউনিয়নের দারছি পাড়া থেকে মঙ্গলবার সকালে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) একটি পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম অংশৈপ্রু মারমা (৫০), পিতা- মৃত মংবাচিং মারমা। সে ওই পাড়ার বাসিন্দা। আটকের পর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় তাকে থানচি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানচি থানায় একটি অস্ত্র আইনে মামলা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস সাত্তার ভুঁইয়া জানিয়েছেন, গোপণ সংবাদের ভিত্তিতে থানচির বলিপাড়া বিজিবির ১০ ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর আরিফ আহমদের নেতৃত্বে বিজিবি সদস্যরা বলিপাড়া সদর থেকে ৪ কি. মি দক্ষিণে দারছি পাড়ায় তল্লাশি চালায়। এসময় তারা ওই পাড়ার বাসিন্দা অংশৈপ্রু মারমার ঘরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল (স'ানীয়ভাবে তৈরি) উদ্ধার করে। অস্ত্র রাখার দায়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার বিকেলে তাকে থানচি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওসি জানিয়েছেন, এ ব্যাপারে মঙ্গলবার থানচি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। (মামলা নং-০১)।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন