মোঃ নুরুল করিম আরমান, লামা
বান্দরবানের লামায় জুয়া খেলতে বাধাঁ দেয়ার প্রতিশোধে ফারহানা আক্তার নামের এক শিশুকে পিটিয়ে গুরতর আহত করেছে জুয়াড়িরা। আহত শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, লামা পৌর সদরের নয়াপাড়া গ্রাম সংলগ্ন মাটিয়াতলী পাড়ায় দীর্ঘ দিন ধরে জুয়া খেলাসহ অসামাজিক কাযর্কলাপ চলে আসছে। গত শুক্রবার পাড়ার মুরুব্বি রহমত আলী মিস্ত্রী চিহ্ণিত চার জুয়াড়ীকে জুয়া খেলা বন্ধ করার জন্য বললে জুয়াড়ীগণ ক্ষেপে যান। জুয়াড়ীরা ও তাদের আত্মীয় স্বজন এতে ক্ষিপ্ত হয়ে রহমত মেস্ত্রী ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা রহমত মিস্ত্রীর নাতনী শিশু ফারহানা আক্তার (৯)কে একটি ঘরে নিয়ে আটকিয়ে নির্যাতন চালায়। এতে করে শিশুটি গুরতর আহত হয়। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে
প্রথমে লামা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় শিশুটির পিতা আব্দুর রহমান বাদী হয়ে চকরিয়া থানায় ৮ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- রাশেদ উদ্দিন (৪০), দিলদার বেগম (৩০), সাইফুল ইসলামা (১৮), রাসেল (৩২), আবুল হোসাইন (৪৩), আবুল হাশেম (৩২) ও আবু তৈয়ব (৩২)। ফটোক্যাপশন ]]] লামায় জুয়াড়িদের নিযার্তনে গুরুতর আহত শিশু ফারহানা আক্তার। ছবি- লামা প্রতিনিধি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন