সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

নাইক্ষ্যংছড়িতে বৃক্ষ মেলা উদ্ভোধন

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে গতকাল ২৫ জুলাই সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম সোহেল এর সভাপতিত্বে  তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ২০১১ র‍্যালী উত্বর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ২০১১ গতকাল র‍্যালীর মধ্যদিয়ে উদ্বোধন হয় ।র‍্যালীটি নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।র‍্যালীর
পর আলোচনা সভায় প্রধান  অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ বলেন,-এই দেশটা চালাছে মহান আল্লাহ রব্বুল আলমিন । এই দেশ মন্ত্রী ,প্রধানমন্ত্রী কিংবা আমলারা চালাচেছ না  । তিনি আশ পাশে সবাইকে ফলজ গাছ রোপণের জন্য আহবান জানান ।  গাছ আমাদের এই পরিবেশকে সুন্দর করে তোলেছে । গাছ ফল,ব্যবহার যোগ্য আসবাস পত্র ও অক্সিজেন দিয়ে থাকে । যে খানে গাছ তাকে সেখানের পরিবেশ ও ভাল থাকে । গাছ বিহীন ভাল পরিবেশ আশা করা যায় না ।  বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন,-উপজেলা আওযামীলীগের আহবায়ক আলহাজ্ব খাইরুল বশর,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী,উপজেলা প্রকৌশলী জামিল ইব্রাহিম,হাজী এম,এ কালাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও.আ,ম রফিকুল ইসলাম,মদিনাতুল উলুম মাদ্রাসার সুপার ছৈয়দ হোসাইন, উপজেলা কৃষি অফিসার আব্দুল মান্নান,নাইক্ষ্যংছড়ি মডেল সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেকুজামান,শিক্ষা অফিসার শুভাষীশ বড়-য়া,নাইক্ষ্যংছড়ি সদর ইউপি র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মংকেচিং চাক তাবু,নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম সাঈদ,সিনিয়র সহ-সভাপতি শামীম ইকবাল চৌধুরী প্রমুখ । 






১নং ছবি নাইক্ষ্যংছড়িতে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ২০১১উপলক্ষে র‌্যালী ।
২নং ছবি ্ব নাইক্ষ্যংছড়িতে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ২০১১ এর  উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ ।

কোন মন্তব্য নেই: