সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

কোটবাজার যাত্রী ছাউনি মাছ ব্যবসায়ী ও মাদক সেবীদের দখলে ঃ ছাত্রছাত্রী ও যাত্রীদের দূভোর্গ

উখিয়া নিউজ প্রতিবেদক
উখিয়ার বানিজ্যিক রাজধানী খ্যাত কোটবাজার উপজেলার ৪ ইউনিয়নের মিলনস্থল। এ বৃহত্তর ষ্টেশনটি থেকে সরকার প্রতিবছর ২০ লক্ষাধিক টাকার উপরে রাজস্ব আদায় করে। কিন্তু কোটবাজারের বর্তমান পরিস্থিতি অত্যান্ত নাজুক। একটি মাত্র যাত্রী ছাউনী রয়েছে। উক্ত যাত্রী ছাউনীতে  দিনের বেলায় মাছ ব্যবসায়ীরা মাছ বিক্রি করে, রাতে মাদক সেবীরা তাদের আস্তানা হিসেবে ব্যবহার করে থাকে।
সরজমিনে পরিদর্শন করে দেখা যায়, সরকার বিপুল পরিমান রাজস্বা আদায় করলে ও কোটবাজার ষ্টেশনের প্রতি কোন ধরনের নজরদারী নেই। নীতিমাল অনুযায়ী রাজস্ব আদায়ের ২৫ শতাংশ বাজার সংস্কারের জন্য বরাদ্ধ করা থাকলেও বিগত কয়েক বছরে ব্যাস্ততম ষ্টেশনটির জন্য একটি টাকাও প্রশাসন কিংবা ইজারাদাররা সংস্কার কাজে খরচ করেননি। যার ফলে মাছ ব্যবসায়ীরা জায়গা না পেয়ে যাত্রী ছাউনীর ভিতরে এবং সামনে মাছ বিক্রি করে ছাত্রী ছাউনির পরিবেশ নষ্ট করে এবং মাছের দূর্গন্ধের কারণে ছাত্র-ছাত্রী ও দুর-দূরান্ত থেকে আগত যাত্রীরা যাত্রী ছাউনীতে অবস্থান করতে পারেনা। তাদের রোদের মধ্যে দাড়িয়ে থাকতে হয়। বর্ষাকালে যাত্রী ছাউনীতে জায়গা না পেয়ে বাইরে বৃষ্টিতে ভিজতে হয়। এব্যাপারে কলেজ ছাত্র ইমরান জাহেদ জানান, আমরা কলেজে যাওয়ার সময় রাস্তার পাশে গরমের মধ্যে দাড়িয়ে থাকি। অনেক সময় দূর্ঘটনার সম্ভবনা থাকে। উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শরীফ আজাদ জানান, বৃহত্তর কোটবাজার ষ্টেশনে প্রায় ২-৩ শতাধিক ছাত্র ছাত্রী কলেজে যাওয়ার সময় গাড়ীর জন্য রাস্তার পাশে দাড়িয়ে থাকে। অবিলম্বে কোটবাজার ষ্টেশনের যাত্রী ছাউনীটি ছাত্র-ছাত্রীদের জন্য ব্যবহার উপযোগী করে তুলে তাদের  বিপদের হাত থেকে বাচার ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( দায়িত্বপ্রাপ্ত) নাজিম উদ্দিন জানান, খুব তাড়াতাড়ি বাজার সংস্কারের কাজ শুরু করা হবে। যাত্রী ছাউনী যাতে মাছ ব্যবসায়ী এবং মাদক সেবীরা ব্যবহার করতে না পারে সেদিকে নজর দেওয়া হবে। বাজার ইজারাদার কমিটির ছাবের আহমদ কন্ট্রাক্টরের কাছে জানতে  চাইলে তিনি বলেন, যাত্রী  ছাউনীর পাশ থেকে কাঁচা মাছ বাজার সরিয়ে কৃষি ভবনের পেছনে নিয়ে যাওয়া হবে। যাতে ছাত্র-ছাত্রীরা কষ্ট না পায়।

কোন মন্তব্য নেই: