সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

নাইক্ষ্যংছড়িসহ গর্জনিয়া,কচছপিয়া বৃষ্টির পানিতে ডুবে গেছে শতাধিক বাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠান t প্রবল বর্ষণে বৃহত্তর মৎস্য খামারটি তলিয়ে গেছে

শামীম ইকবাল চৌধুরী,ইব্রাহিম খলিল, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ও রামুর গর্জনিয়া ,কচছপিয়া ইউনিয়ন গত১৮জুলাই রাত ১১ঘটিকায় থেকে শুরু হয়ে গত১৯জুলাই রাত ৮ঘটিকার প্রবল বর্ষণে শতাধিক ঘর-বাড়ী,শিক্ষা প্রতিষ্ঠানসহ মৎস্য প্রকল্প পানির নিচে ডুবে গেছে পানিতে রাস্তা ঘাট,ব্রিজ ডুবে যাওয়ায় এ রিপোর্ট লেখা পযর্ন্ত সারাদেশের সাথে নাইক্ষ্যংছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে সরেজমিনে ঘুরে দেখা গেছে,নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ
সরকারী উচ্চ বিদ্যালয়,নাইক্ষ্যংছড়ি মডেল সরকারী প্রাঃবিদ্যালয়, বিজিবি প্রাঃ বিদ্যালয়,হাজী এম,,কালাম ডিগ্রী কলেজ,নাইক্ষ্যংছড়ির প্রধান হাট বাজার,বাঘান ঘোনার ব্রিজ,গর্জনিয়া বাজার ,ইউনিয়ন পরিষদসহ শতাধিক বাড়ী এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ নানান গুরুত্বপূর্ন স্থান গত দুইদিনের প্রবল বর্ষণে ডুবে গেছে এদিকে নাইক্ষ্যংছড়ির বাঘান ঘোনার কাসেম সওদাগরের ৩ একরের মৎস্য প্রজেক্ট গত দুইদিনের প্রবল বর্ষনে তলিয়ে গেছে এ বর্ষনে কাসেম সওদাগরের ৫লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে প্রবল বর্ষণে নাইক্ষ্যংছড়ি উপজেলার বৃহত্তর মৎস্য খামাটি তলিয়ে গেলে ও স্থানীয় মৎস্য অফিস পরিদশর্ণে না যাওয়ায় প্রত্যক্ষদর্শী ও উক্ত খামারীর মাঝে হতাশা দেখা গেছে পরিদর্শনে দেখা যায়,সারা দিন কাসেম সওঃ নিজে এবং লোক নিয়ে তার মৎস্য খামার এ জুড়া তালি দিতে দেখা গেছে সন্ধ্যার (১৯ জুলাই)এর প্রবল বর্ষণে পুরো খামারটি তলিয়ে যেতে দেখা গেছে এ ব্যপারে কাসেম সওঃ বলেন,-এই বষর্ণে আমার মৎস্য খামার তলিয়ে গিয়ে আমি নিঃশ্ব হয়ে গেছি আমার এ ক্ষতি পূরণ হবার নয় এছাড়া নাইক্ষ্যংছড়ির উপবণ লেক এ প্রবল বর্ষণে লেকের মাছ গুলো ভেসে যেতে দেখা গেছে তড়ি গড়ি করে পার্শ্ববর্তী লোকজনকে মাছ ধরতে দেখা গেছে কচছপিয়া এলাকার শতাধিক বাড়ী ,শিক্ষা প্রতিষ্ঠান,হাট বাজারসহ নানান প্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে ক্ষতি গ্রস-দের মাঝে কচছপিয়া ইউনিয়ন এর নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিন গুড়,চিড়া,চাউল,পানিসহ বিভিন্ন প্রকার খাবার দ্রব্য বিতরণ করেন গত ১৯ জুলাই বিকাল ৪ ঘটিকায় নাইক্ষ্যংছড়ির ধুংড়ী হেডম্যান পাড়ার ক্যাং এর দক্ষিণ পার্শ্বের পাহাড় ভেঙ্গে রশিদ মাস্টারের ভাড়া কৃত বাড়ীটি মাটির সাথে মিশে গেছে প্রবল বর্ষণে এত ক্ষতির পর ও নাইক্ষ্যংছড়ির প্রশাসন থেকে কোন প্রকার ব্যবস্থা ও পরিদর্শণ করা হয়নি



কোন মন্তব্য নেই: