আব্দুচ ছালাম উখিয়া উখিয়া-টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পবিত্র রমজানকে সামনে রেখে মিয়ানমারে পাচারকারী সিন্ডিকেট জোট বদ্ধ ভাবে ভোজ্য তেল পাচার করছে। সীমান্ত এলাকায় নিয়োজিত আইনপ্রয়োগকারী সংস্থা দেখলেও না দেখার ভান করে বসে রয়েছে।
সীমান্তের বিভিন্ন সুত্রে জানা গেছে, উখিয়ার ব্যবসায়ী সিরাজ সওদাগার, বাবুল ষ্টোর, বিশ্বনাথ ষ্টোর সিন্ডিকেট করে পবিত্র রমজানকে
সামনে রেখে মিয়ানমারে ভোজ্য তেল পাচার কাজে পুরোধমে ব্যস্ত হয়ে পড়েছে। বালুখালী, আঞ্জুমান পাড়া, থাইংখালী রহমতের বিল, তমব্রু, ঘুমধুম, জলপাইতলী, পালংখালী বটতলী ও টেকনাফের, হ্নীলা, হোয়াইক্ষ্যং, মৌলভী বাজার, কাইয়ুব খালী, জাইল্লা পাড়া, পল্লান পাড়া, উনচি প্রারাং ও শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে প্রতিদিনি উখিয়া হয়ে মিয়ানমারের এসব সীমান্ত পয়েন্ট দিয়ে হাজার হাজার লিটার ভোজ্য তেল পাচার কারীরা মিয়ানমারে নিয়ে যাচ্ছে। যার ফলে উখিয়া টেকনাফের সীমান-বর্তী বাজার গুলোতে পবিত্র রমজান মাসে ভোজ্য তেলের সংকট দেখা দিতে পারে বলে সচেতন মহল দাবী করেছে। আইনপ্রয়োগকারী সংস্থা পাচারকারীদের নিকট থেকে নিয়মিত মাসোহারা নেওয়াই তারা ও চুপ মেরে বসে রয়েছে। সরকার ভোজ্য তেল বিক্রয় করার নিয়মনীতি না করায় বিক্রয় কারীরা বেপরোয়া হয়ে পাচার কাজে লিপ্ত রয়েছে। গেল তত্বাবধায়ক সরকারের আমলে ভোজ্য তেল বিক্রয়ের নিয়ম নীতি থাকলে ও বর্তমান সরকারের আমলে এই নিয়ম নীতি না থাকায় ব্যবসায়ীরা নির্বিগ্নে হাজার হাজার লিটার ভোজ্য তেল মিয়ানমারে পাচার করতে সক্ষম হচ্ছে। জানা গেছে, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উপরে ডজন খানেক বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার বাঁশ কল থাকলে ও এক ছটাক ভোজ্য তেল উদ্ধার বা পাচার কারী আটকের কোন নজির নেই । সচেতন মহলের অভিযোগ ঐ সব আইনপ্রয়োগকারী সংস্থার লোকজন নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকায় পাচারকারীরা রয়ে যায় ধরা ছোয়ার বাহিরে। সরকারের ভাবমুর্তী ক্ষুর্ন করার কৌশল হিসাবে সরকার বিরোধী গুটি কয়েক ব্যবসায়ী সিন্ডিকেট করে রমজান মাসে ভোজ্য তেল মজুদ করে রেখে মিয়ানমারে পাচার করে সংকট সৃষ্টির লক্ষ্যে একটি পরিকল্পনা নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উখিয়া সার্কেল এসপি ছত্র ধর ত্রিপুরার নিকট জানতে চাইলে, তিনি বলেন, সীমান- এলাকার কিছু পয়েন্ট দিয়ে মিয়ানমারে তেল পাচার হয় এমন একটি তথ্য সরাষ্ট্র মন্ত্রনালয় থেকে দেওয়া হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্তা গ্রহণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন