সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

আলীকদমে স্কুলছাত্রীকে ধর্ষণ : যুবদল আহ্বায়ক পলাতক

মমতাজ উদ্দিন আহমদ,আলীকদম প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে উপজেলা যুবদল আহ্বায়ক। আলীকদম উপজেলা সদরের খুইল্যা মিয়া পাড়ার নিজবাড়িতে গত মঙ্গলবার রাতে স্কুলছাত্রীটি ধর্ষণের শিকার হয় বলে এলাকাবাসী ও ছাত্রীটি জানান। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। 
স্কুলছাত্রী থানায় প্রদত্ত এজাহারে জানায়, সে আলীকদম বালিকা উচ্চ নবম শ্রেণীর ছাত্রী। তার বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে লম্পট ইউনুচ (৩০) গত ১৮ জুলাই (মঙ্গলবার) রাত ১১ টার দিকে বাড়িতে ঢুকে ছুরি বের করে মৃত্যুর হুমকী দিয়ে স্কুলছাত্রীটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় সে শোর-চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে ধর্ষক ইউনুচকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় সে আটককৃতদের হাতে মারধরের শিকার হয়। 
ধর্ষক মো. ইউনুচ আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক। সে সাবেক ইউপি চেয়ারম্যান মৃত খুইল্যা মিয়ার ছেলে। গত ১৯ জুলাই সন্ধ্যায় স্কুল ছাত্রীর অভিভাবকরা এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নিলে লম্পট ইউনুচ মোটর সাইকেলে সড়কপথে পালাতে থাকে। এ সময় স্থানীয় যুবকরা তাকে ধাওয়া করলে সে লামা উপজেলার শিলেরতুয়া এলাকা থেকে মাতামুহুরী নদীর বন্যার পানিতে ঝাপ দিয়ে আত্মরক্ষা করে। গত ২০ জুলাই রাতে আলীকদম থানায় এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন- ২০০০ (সংশোধিত- ২০০৩) এর ৯ (১) ধারায় মামলা রুজু হয়েছে। 
আলীকদম থানার সেকেন্ড অফিসার ও মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে পরীক্ষা-নীরিক্ষার জন্য বান্দরবানের পাঠানো হয়েছে। বখাটে যুবদল আহ্বায়ক ইউনুচকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। 
ছবির ক্যাপশান : ধর্ষক ইউনুচ

কোন মন্তব্য নেই: