সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সম্মেলন আজ ঃ সভাপতি,সাধারন সম্পাদক নির্বাচনে,নতুন নেতৃত্বের দৌড়ে এগিয়ে তরুণ প্রার্থীরা

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের বহু প্রতিক্ষিত সম্মেলন দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটতে যাচ্ছে আজ উপজেলা কাউন্সিলরদের রায়ের মাধ্যমে। সম্মেলন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান ,সম্মেলন প্রস্ততি কমিটি । সম্মেলনে অপ্রতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান ,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ একে এম কালাম । সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ,পার্বত্য চট্রগ্রাম বোর্ডের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদ মর্যদা)  বীর বাহাদুর এমপি। সম্মেলনে সভাপতি পদে লড়ছেন,-নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সভাপতি ও বিশিষ্ঠ শিল্পপতি আবু তাহের কেম্পানী,নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীগের ত্যাগী নেতা ও দৌছড়ী ইউপির সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ,নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের বর্তমান আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব ডাঃ সিরাজুল হক সাধারণ সম্পাদক পদে লড়ছেন,- নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইসমাইল হোসেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তছলিম ইকবাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা ইমরান মেম্বার । রাত দিন এক করে এই প্রার্থীরা উপজেলার ৫ ইউনিয়নে প্রচার প্রচারণা চালিয়ে । বহু প্রতিক্ষিত নির্বাচনে জয়ে সকলে শতভাগ আশাবাদী ।এই নির্বাচনকে ঘিরে কাউন্সিলরদের মাঝে প্রান চাঞ্চল্য ফিরে এসেছে । নানা রকম ক্ষোভ-অসন্তোষ,আঞ্চলিকতার প্রাধান্য কাউন্সিলার জটিলতা সর্তে¡ও গত ১৮ জুন সোমবার উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক খাইরুল বাসার এর সভাপতিত্বে এক জরুরী সভায় ২৯ জুন সম্মেলনের তারিখ ঘোষণা দেয়। আওয়ামীলীগের মূল মন্ত্রে এগিয়ে চলা দেশের বৃহত্তম সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার বহু প্রতীক্ষিত সম্মেলন (২৯ জুন) আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুত্রে জানা যায়,সভাপতি পদে ৩ জন এবং সাধারন সম্পাদকের পদে ৩ জন সম্ভাব্য প্রার্থী নির্বাচনে প্রতিন্দ্বীতা করছে । নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক খাইরুল বাসার জানান,বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী নাইক্ষ্যংছড়ি উপজেলায় সর্বমোট ৫টি ইউনিয়নে (৩৭) এর (ক) ধারায় প্রতি ইউনিয়নের ২১ জন করে মোট ১০৫ জন কাউন্সিলার এর ধারাবাহিকতা রেখে আগামী ১৯ তারিখের মধ্যে জমা দেওয়ার পর এবং গঠণতন্ত্রের (৩৭) এর (খ) উপজেলা অওয়ামীলীগ কাউন্সিল কতৃক হইতে ত্রি-বাষিকী নির্বাচনী সভায় প্রথম অধিবেশনে কো-অপশনকৃত ১৫ জন কাউন্সিলার,বর্তমান আহ্বায়ক কমিটির ১৯ জনকে নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা কাউন্সিল গঠিন করা হয়েছে বলে জানান। ঘনিষ্ঠ সুত্রে জানা গেছে,বর্তমান উপজেলা চেয়ারম্যান তোফাইল আহম্মদ জামাত সর্মথীত নেতা হওয়ার সত্বেও আগামী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন নিয়ে প্রতিনিয়ত মাথা ঘামাচ্ছে বলে জানা যায়।
এই উপজেলা চেয়ারম্যান এর ছোট ভাই জহির আহম্মদ সাথে বিভিন্ন ব্যবসায় পার্টনার থাকায় এবং একি এলাকার ব্যাক্তি ক্ষমতা ধরে রাখার জন্য উপজেলা আওয়ামীলীগের প্রথম সারির নেতাকে সভাপতি প্রার্থী হওয়ার পরার্মশ দেন বলে জানা যায়।উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক খাইরুল বাসার জানান,বায়ান্নের ভাষা আন্দোলন,ঊনসত্তরের গণঅভ্যূথান,একাত্তরের স্বাধীনতা সংগ্রাম এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন,২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগ,যুবলীগ,শ্রমিকলীগ,আওয়ামীলীগ গৌরবময় ভূমিকা রাখলেও  বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন প্রজেক্টের অনিয়ম ও টেন্ডারবাজির কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বর্তমান আহ্বায়ক কমিটি।নেতাকর্মীরা আশাবাদী এবারের সম্মেলনের অপেক্ষাকৃত ক্লিন ইমেজের নেতারা হাল ধরবেন আওয়ামীলীগ ।  ছাত্রলীগের যারা সংগঠনের পুরোনো গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হবেন বলে আশাবাদী সম্মেলনে অংশ নেয়া কাউন্সিলর ।

কোন মন্তব্য নেই: