সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

রামুর ফতেখাঁরকুল ও রাজারকুল ,সদরের ঝিলংজায় ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানের ত্রাণ বিতরণ



দূর্যোগ মোকাবেলা একার পক্ষে সম্ভব নয়, সবাইকে এগিয়ে আসতে হবে
বার্তা পরিবেশক :
কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান মঙ্গলবার সদর উপজেলার ঝিলংজা, রামু উপজেলার রাজারকুল ও ফতেখাঁরকুল ইউনিয়নে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেছেন। তিনি দুপুর থেকে রাত পর্যন্ত এই তিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণের চাউল, আলু ও শাড়ি বিতরণ করেন। 
ওই সময় সাবেক সাংসদ সহিদুজ্জামান বন্যার্তদের ধৈর্য্য ধারণ করার আহবান জানিয়ে বলেন, ‘আল্লাহই প্রাকৃতিক দূর্যোগ দেন এবং তিনিই তাঁর বান্দাদের হেফাজত করেন।’ 
তিনি মনে করেন, কক্সবাজার ও রামু উপজেলার বন্যাদূর্গতদেরও মহান আল্লাহ তায়ালাই রক্ষা করবেন মানুষের হাত দিয়ে। তিনি সমাজের বিত্তবান শ্রেণী এবং সরকারি ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহবান জানান। 
তিনি বলেন, ‘কারো একার পক্ষে সকল বন্যার্তদের পাশে দাঁড়ানো সম্ভব নয়। তাই সকলকেই নিজ নিজ সামর্থ অনুযায়ী এগিয়ে আসতে হবে।’ 
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক চেয়ারম্যান, জেলা বিএনপি নেতা শাহাব উদ্দিন চৌধুরী, ঝিলংজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল গফুর, জেলা যুবদল নেতা সিরাজুল মোস্তফা নুরী, বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ ও জেলা মৎস্যজীবী দল নেতা আজিজুর রহমান সিকদার, রামু উপজেলার রাজারকুল ও ফতেখাঁরকুল ইউনিয়নে উপস্থিত ছিলেন রাজারকুলের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুর রহিম, ইউপি মেম্বার স্বপন বড়–য়া, মেম্বার ফরিদ, মেম্বার আবুল হোসেন, মেম্বার জহির উদ্দিন, আরিফুর রশিদ, মফিজুর রহমান, আবদুল মান্নান, সাইফুল হক, জাহেদ হোসেন, সুমন বড়–য়া, লিটন বড়–য়া ও বলি আহমদ এবং ফতেখাঁরকুল ইউনিয়নের বিএনপি নেতা আবদুল করিম, আকতার কামাল আজাদ, ইউপি মেম্বার কামাল উদ্দিন, মেম্বার সাইফুল ইসলাম, মেম্বার মিজান, ইব্রাহিম খলিল সওদাগর ও যুবদল নেতা শাহজাহান প্রমূখ। 

কোন মন্তব্য নেই: