সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

টেকনাফের মাও.নুরুল হক ও নাতীর দাফন সম্পন্ন: শোকাহত মানুষের ঢল

undefined
বার্তা পরিবেশক:         
গতকাল ২৬ জুলাই টেকনাফ সদর ইউনিয়নের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের একাধারে ৩১ বছর ধরে ধর্মীয় শিক্ষক পদে কর্মরত, নতুন পল্লান পাড়া নিজ গ্রামে প্রতিষ্ঠিত সুফিয়া নূরীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা নুরুল হককে নামাজে যানাজা শেষে নতুন পল্লান পাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দাদা ও নাতীর নামাজে জানাজায় শোকাহত মানুষের ঢল নামে। আগে দাদা মাওঃ নুরুল হক এবং পরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ টেকনাফ শাখার সহকারী অফিসার মোঃ হেলাল উদ্দিনের শিশু কন্যা রাহির নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তাদের মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী ব্যাংক চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান ও ব্যাংক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মুনিরুল মাওলা, টেকনাফ শাখা ব্যবস্থাপক মোঃ শাহজাহান মুনির, সেকেন্ড অফিসার হেলাল উদ্দিন ও টেকনাফ শাখার সকল কর্মকর্তা ও কর্মচারী। 
ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী কোঃ লিঃ 
কক্সবাজার সার্ভিস সেন্টারের এভিপি সাইফুল ইসলাম সাইফী, টেকনাফ শাখার ইনর্চাজ মোঃ ফরিদুল আলম, জোনাল ম্যানেজার মোঃ হাসান, ও জমির উদ্দিন সহ সকল কর্মকর্তা ও কর্মচারী। 
টেকনাফ জামিয়া ইসলামীয়া 
 টেকনাফ জামিয়া ইসলামীয়ার প্রধান পরিচালক মাওঃ মুফতি কিফায়তুল্লাহ শফিক ও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, হাজী আব্দুল গফুর শরিফ, হাজী আমির আহমদ মেম্বার,  আলহাজ্ব হায়দার আলী ও সদস্য বৃন্দ।
টেকনাফ আয়েশা ছিদ্দিকা রঃ বালিকা মাদ্রাসা 
টেকনাফ পৌর এলাকা কে কে পাড়া আয়েশা ছিদ্দীকা বালিকা মাদ্রাসার মুহতামিন মাওঃ হাফেজ এনায়েতুর রহিম, সেক্রেটারী হাফেজ মুহাম্মদ কাশেম সাংবাদিক সহ শিক্ষক শিক্ষার্থীরা। এ ছাড়া নতুন পল্লান পাড়া সুফিয়া নূরীয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি ও শিক্ষক শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন। 


কোন মন্তব্য নেই: