দীপন বিশ্বাস :
উখিয়া দারোগা বাজারের হিন্দু সমাজ কমিটির দীর্ঘ ৭ বৎসর যাবত সমাজে কোন আয়-ব্যয়ের হিসাব-নিকাশ দাখিল না করাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সমাজ কমিটি দুভাগে বিভক্ত হয়ে প্রকাশ্যে মুখোমুখি অবস্থান নেয়াতে যে কোন মূহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। সম্প্রতি আসন্ন শারদীয় দূর্গা উৎসব পালন উপলক্ষে কমিটি গঠনের জন্য সভা আহবান করলে কমিটির সদস্যদের সাথে সমাজ ও কমিটির একাংশের সঙ্গে চরম বাক-বিতন্ডা ও মারমুখী অবস্থার সৃষ্টি হয় এবং কমিটি গঠন ছাড়াই সভা পন্ড হয়ে যায়। এ নিয়ে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজা উখিয়া বাজারে উদ্যাপন নিয়ে সংশয় রয়েছে। জানা গেছে,দীর্ঘ ৭ বৎসর পূর্বে দীপক মল্লিককে সভাপতি ও রতন কান্তি দে কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উখিয়া দারোগা বাজার সমাজ পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ও সম্পাদক তাদের ইচ্ছেমতো কমিটিতে লোক অর্ভূক্ত করে। এ কমিটির মেয়াদ ২ বছর ধার্য ছিল। দুবছর পর কমিটি তাদের কার্য পরিচালনার হিসাব দিতে ব্যর্থ হলে শুরু হয় সমাজে অন্তদ্বন্ধ। এ নিয়ে প্রতিবছরই বিভিন্ন পূজা উদ্যাপনের পূর্বে দ্বন্ধ প্রকাশ্যে রূপ নেয়। তারই ধারবাহিকতায় এ বছর তা রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট এলাকাবাসি। এদিকে সমাজ পরিচালনা কমিটি আগামীকাল বৃহস্পতিবার পূজা উদ্যাপন নিয়ে দ্বিতীয় বারের মত সভা আহবান করলে সৃষ্টি হয়েছে আরো উত্তেজনা। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন সমাজের সর্বস্তরের জনসাধারণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন