|
কক্সবাজার জেলা পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, কক্সবাজার অপার সম্ভাবনাময় জনপদ। এ জনপদের সামগ্রীক উন্নয়ন ও আইন শৃংখলা রক্ষার্থে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা এবং আন্তরিকতা দরকার। এ লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
আমরা তিমির বিনাশী হতে চাই- সুষ্ট ধারার সোনার বাংলা বির্নিমাণে একান্ত স্বোচ্ছার শে¬াগানে নব প্রতিষ্টিত কক্সবাজার জেলা সোনার বাংলা ঐক্য পরিষদ কর্তৃক ফুলেল সংবর্ধনার জবাবে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার কার্যালয়ে সোনার বাংলা ঐক্য পরিষদ নেতৃবৃন্দ ২৬ জুলাই দুপুরে তাকে ফুলেল সংবর্ধিত করে তার সাথে একান্ত সাক্ষাত করতে গেলে তিনি খোলামেলা আলোচনা করেন ও সামগ্রীক উন্নয়ন এবং আইন শৃংখলা রক্ষার্থে সকলকে সহযোগিতার আহবান জানান। পুলিশ সুপারের সাথে এ সাক্ষাত পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সোনার বাংলা ঐক্য পরিষদের আহবায়ক কবি জানে হৃদয়, যুগ্ন আহবায়ক সাংবাদিক সোহরাব হোসেন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ মীর মোশাররফ হোসেন, সদস্য সাংবাদিক এম. আনোয়ার হাসান চৌধুরী, মোহাম্মদ ইউনুছ, সাংবাদিক আবদুর রহিম সেলিম, সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরী, এম. জসিম উদ্দিন ছিদ্দিকী, আনচার বিন ফয়েজ ও জয়নাল আবেদীন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন