সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ায় এইচএসসি পরীক্ষায় বঙ্গমাতা মহিলা কলেজ শীর্ষে

দীপন বিশ্বাস,উখিয়া:
এবারের এইচ.এস.সি পরীক্ষার ফলাফলে উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ধারাবাহিক ফলাফল অব্যাহত রেখে উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান দখল করে নিয়েছে। কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী জানান, এবারে পরীক্ষার্থী ছিল ২১২ জন। তৎমধ্যে মানবিক শাখায় ৬৭ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ৪৭ জন ও বিজ্ঞান শাখায় ২ জন পরীক্ষার্থী সহ ১১৬ জন পাশ করেছে। অপরদিকে উখিয়া ডিগ্রী কলেজের পরীক্ষার্থী ছিল ২১০ জন। তৎমধ্যে মানবিক শাখায় ৩৬ জন, ব্যবসায় শাখায় ৪৫ জন ও বিজ্ঞান শাখায় ১ জন মোট ৮২ জন পাশ করেছে। উখিয়া টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেন, উখিয়ার বঙ্গমাতা মহিলা কলেজের ছাত্রীরা পড়ালেখায় মনোনিবেশ হলে আগামীতে ফলাফল আরো ভাল করতে পারবেন বলে তিনি আশা করেন। 

কোন মন্তব্য নেই: