সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ঘাতক গাড়ি কেড়ে নিল স্কুল ছাত্রী রিমাকে

ওবাইদুল হক আবু চৌধুরী:উখিয়ানিউজ
উখিয়ায় স্কুল থেকে ফেরার পথে  মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ১১ টায় কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ।  পুলিশ ঘাতক গাড়িটি ও  ড্রাইভারকে আটক করেছে।
জানা যায়, গতকাল বুধবার সকাল ১১ টার সময় টেকনাফ গামী আরএফ এল কোম্পানীর একটি কার্গো গাড়ি(ঢাকা মেট্রো:১৪-১২৯৮) অদক্ষ ড্রাইভার দ্রুত গতিতে গাড়ি চালিয়ে কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী

রিমা বড়–য়া(১১)কে চাপা দেয় ।এতে রিমা বড়–য়া গুরুতর আহত হয়।আহত অবস্থায় তাকে দ্রুত কক্্রবাজার সদর হাসপাতালে ভর্তি করে।রিমা বড়–য়ার শারিরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতালে পেরন করে। চট্রগ্রাম নেওয়ার পথে বিকাল ৪ টায় রিমা বড়–য়া প্রাণ হারায়। এদিকে রিমা বড়–য়ার মুত্যৃর খবর পেীছাঁলে  সহপাঠি সহ এলাকার সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহতের পিতা বাসু বড়–য়া কান্না জড়িত কন্ঠে বলেন,এ ঘাতক গাড়িটি আমার মেয়ের জীবন কেড়ে নিয়েছে। আমি এই ঘাতক ড্রাইভারের বিচার চায়। প্রত্যক্ষদশীরা  জানায়,ট্রাপিক আইন না মানায় এবং রাস্তায় কোন স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত স্কুলের ছাত্র/ছাত্রীরা দুর্ঘটনায় শিকার হচ্ছে। ইতিপুর্বে ২য় শ্রেণীর ছাত্রী তন্নী বড়–য়া(৮) একই ভাবে দূর্ঘটনার শিকার হয়ে অকালে প্রাণ   হারায়। তন্নীর অকাল মৃত্যুর শোক সহপাঠি ও এলাকা বাসীর মাঝে কেটে উঠতে না উঠতে রিমার শোকে বিহবল এলাকাবাসী।  উখিয়া থানা ওসি নিয়াজ মোহাম্মদ জানান,পুলিশ ঘটনাস্থল থেকে কার্গো গাড়ি সহ  ড্রাইভার শফিকুল ইসলাম (২৫)কে আটক করে থানায় নিয়ে এসেছে। গাড়ির ড্রাইভার ঝালকাটি জেলার কুতুবকাঠি শেখির হাট  গ্রামের বলে জানাযায়।

কোন মন্তব্য নেই: