সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয় ককসবাজার ক্যাম্পাসের ভর্তিমেলা ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত

-সাইফুল ইসলাম
দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ককসবাজার ক্যাম্পাসের ভর্তিমেলার মেয়াদ আগামী ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত কাল বুধবার এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ হওয়ায় অনেকেই প্রস্তুতির ঘাটতির কারণে সময় বৃদ্ধির আবেদন করায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেন। পরীক্ষায় উত্তির্ণ সকল ছাত্র-ছাত্রীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিনন্দন জানিয়েছেন এবং তাদের উজ্জল ভবিষ্যৎ
কামনা করেন। উল্লেখ্য যে, এ ক্যাম্পাসে বাণিজ্য, ইংরেজী, আইন ও ইসলামিক স্টাডিজ এ চার বিষয়ে অনার্স-মাস্টার্স ছাড়াও বিএড-এমএড ও লাইব্রেরী সাইন্সে ডিপ্লোমা করার সুযোগ আছে। মেলা চলাকালিন সময় ৫০% ডিসকাউন্ট দেয়া হচ্ছে ভর্তি ফি থেকে এবং ভাই-বোন বা স্বামী-স্ত্রী হলে তুলনামূলক স্বল্পব্যয়ী কোর্সের মোট ফি থেকে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় এ প্লাস হলে মোট কোর্স থেকে ৫০% ছাড় তো আছেই। বিস্তারিত জানতে ০১১৯৫ ৩৯৬৭০৭ এ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

কোন মন্তব্য নেই: