সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবসে আদিবাসী স্বীকৃতি আদায়ে সমাবেশ, র‌্যালী

বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান থেকে
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে মঙ্গলবার বান্দরবানে পাহাড়ি জনগোষ্ঠী সংবিধানে তাদের আদিবাসী স্বীকৃতি দানের দাবি জানিয়ে র‌্যালী ও সমাবেশ করেছে। সকাল ১১টার দিকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক পাহাড়ি নারী-পুরুষ ‘আদিবাসী ফোরাম’এর ব্যনারে একটি র‌্যালী বের করে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের রাজার মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইচপ্রু মাস্টার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের একমাত্র বীর বিক্রম ইউকেচিং। সমাবেশে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির (জেএসএস) সাবেক জেলা সভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য কেএসমং, জেএসএস জেলা সভাপতি সাধুরাম ত্রিপুরা, আদিবাসী ফোরাম জেলা সভাপতি জেএসএস নেতা জলিমং, মংমং চাক প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসকারীদের সংবিধানে আদিবাসী স্বীকৃতি না দিয়ে চরম ভুল করছে। এর মাশুল সরকারকে দিতে হবে। তারা সংবিধানের ১৫ তম সংশোধনীতে পাহাড়িদের আদিবাসী স্বীকৃতি না দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংবিধানের ১৫ তম সংশোধনী অবিলম্বে সংশোধন করে পাহাড়িদের আদিবাসী স্বীকৃতি প্রদানের জোর দাবি জানান।







কোন মন্তব্য নেই: