সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ঈদগাঁওতে ফের বন্যা ,ঈদগাঁও-ঈদগড় যোগাযোগ বিচ্ছিন্ন

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,
ঈদগাঁওতে ভারী বর্ষনের ফলে ফের বন্যার রূপ বিরাট আকার ধারণ করেছে। নিম্নচাপ ও টানা বৃষ্টিপাতে ঈদগাঁও নদীতে বাড়ছে ঢলের তীব্রতা। যা মাত্রাতিরিক্ত ধারণ করছে। ঢলের পানি ও নিম্ন চাপের জোয়ারের পানিতে ডুবে আছে ঈদগাঁওর প্রায় ৩০টি গ্রাম। তলিয়ে গেছে সড়ক,বেড়িবাঁধ ও আঞ্চলিক সড়ক। বিচ্ছিন্ন ও বিপর্যস্ত হয়ে পড়েছে ঈদগাঁও, গোমাতলী, পোকখালী, ইসলামপুর,চৌফলদন্ডী,ইসলামাবাদ ও জালালাবাদের নিম্নঅঞ্চলের মানুষ। ঢলের পানিতে তলিয়ে যাওয়ার কারণে আশ্রয়হীন হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। বৈরী আবহাওয়া ও টানা এক সপ্তাহের ভারী বর্ষনে খেটে খাওয়া পরিবার
গুলোকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। পানি বন্দী এসব মানুষের দুঃখ দূর্দশার কোন সীমা নেই। গেল বন্যার রেশ কাটতে না কাটতে ফের বন্যায় আবারো ঈদগাঁওর জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত ও যোগাযোগ বিচ্ছন্ন। পাশাপাশি ঈদগাঁওর উপকূলীয় এলাকা ভেঙ্গে গেছে বেড়িবাঁধ ও তলিয়ে গেছে ১শ’র অধিক চিংড়ি ঘের। সেই সাথে কৃষি জমি তলিয়ে গেছে ২০হাজার হেক্টর। ঈদগাঁও নদীর বাঁধের প্রায় বেশ কয়েকটি জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। এসব রাস্তা ঘাটের বেহাল দশার পাশাপাশি পানি বন্দী এলাকার পরিধি কেবল বিস্তার ঘটছে। ফলে বন্যা কবলিত এলাকায় বাড়ছে রোগ ও ভয়াবহতা। সরেজমিন দেখা যায়,ঈদগাঁও-ঈদগড় সড়কে পালপাড়া নামক স্থানে দু’টি ভাঙ্গন তীব্রতা আকারে দেখা দিয়েছে। উল্লেখিত ভাঙ্গনের ফলে ভাঙ্গন দিয়ে বৃষ্টি ও ঢলের স্রোতের পানি প্রবেশ করে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। সূত্রে আরো জানা যায়, বৃহত্তর ঈদগাঁওর,দক্ষিণ খোদাইবাড়ী,কানিয়ার ছড়া,ভোমরিয়াঘোনা,মাইজপাড়া,দক্ষিণ মাইজপাড়া, কালিরছড়া, চৌফলদন্ডী, ইসলামাবাদ, জালালাবাদ,ইসলামপুর,পশ্চিম গোমাতলী,পোকখালী,ফরাজী পাড়া,মোহনভিলা, ইছাখালী, বোয়ালখালী,মধ্যম পোকখালী,পূর্ব ইছাখালী,সিকদার পাড়া,ছমি উদ্দিন পাড়া,নাইক্ষ্যংদিয়া, পালপাড়া, চৌধূরী পাড়া ও চর পাড়াসহ প্রায় ৩০টির ও অধিক গ্রাম তলিয়ে গেছে। বন্যার পরিস্থিতি ও পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ কি দাঁড়াবে তা বর্ণনা করতে গিয়ে পোকখালীর নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মৌলভী ফরিদুল আলম বলেন,পোকখালীর বেশ কয়েকটি আঞ্চলিক সড়ক তলিয়ে গেছে। পানি বন্দী হয়ে আছে শতাধিক পরিবার। ক্ষয়-ক্ষতি প্রায় অর্ধকোটি টাকা হবে বলে তিনি আশংকা করেন। অন্যদিকে ইসলামপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মাষ্টার আবদুল কাদের জানান,ঢল ও জোয়ারের পানিতে ইসলামপুরের প্রায় ২০টির অধিক ছোট বড় চিংড়ি ঘের তলিয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে এতদঞ্চলের চিংড়ি চাষীদের। ইসলামাবাদ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নূরুল হক জানান,মুলতঃ ইসলামাবাদ ইউনিয়নটি ঈদগাঁও নদীর পাশ দিয়ে বয়ে যাওয়ায় নদীর পার্শ্ববর্তী এলাকা ও জন বসতী গুলোর বিরাট ক্ষতি হয়েছে। অন্যান্য বছরের তূলনায় চলতি বর্ষা মৌসুমের প্রায় এক মাসের মধ্যেই দু’দুটি বন্যায় ইসলামাবাদের প্রায় ৫শ হেক্টর জমি ও বীজ তলা নষ্ট হয়েছে। এতে করে এতদঞ্চলের চাষীদের বিরাট ক্ষতি হয়েছে।

কোন মন্তব্য নেই: