সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ঈদগাঁওতে ১৭’শ অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণের উদ্যোগ

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ১৭’শ অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ উপলক্ষ্যে এক পরামর্শ সভা ৯ আগষ্ট সকালে নব নির্বাচিত চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর সভাপতিত্বে তার বাস ভবনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত জনপ্রতিনিধির মধ্যে ছিলেন ১,২ ও ৩ নং ওয়ার্ডের মেম্বার রুবি আক্তার, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মেম্বার জান্নাতুল ফেরদাউস, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মেম্বার মিনতি বিশ্বাস, ১ নং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদিন,২ নং ওয়ার্ড মেম্বার ছুরুত আলম,৩ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রশিদ,৪ নং ওয়ার্ডের মেম্বার সেলিম সিরাজী
,৫ নং ওয়ার্ডের মেম্বার ছফুর আলম,৬ নং ওয়ার্ডের মেম্বার কেফায়েত উল্লাহ কেফা,৭ নং ওয়ার্ডের মেম্বার নুরুল হক, ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রিয় রঞ্জন পাল, ৯ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আবদুল হাকিম ও সাংবাদিক মোঃ হামিদুল হক প্রমুখ। সভাপতি তার ভাষণে বলেন,ভিজিএফ কার্ড ভিতরণে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না। টাকার বিনিময়ে অসহায় ও দুঃস্থদের মধ্যে ভিজিএফ এর কার্ড বিতরণ করা যাবে না। উল্লেখ্য,মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব তহবিল থেকে ত্রাণ ও পূর্নবাসন অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভিজিএফ এর উক্ত চাল বিতরণ করা হবে। কক্সবাজার সদর উপজেলা প্রশাসন বিতরণ কার্যক্রম সার্বিক তদারকি করবেন।

কোন মন্তব্য নেই: