সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

সৃষ্টির আনন্দ মিডিয়া ও রান্নাঘরে

-সাইফুল ইসলাম-
সৃষ্টির আনন্দই আলাদা। প্রত্যহ নিত্তনতুন এ আনন্দ পান সাংবাদকর্মীরা মিডিয়াতে এবং গিন্নিরা রান্নাঘরে। গিন্নিরা প্রত্যহ কমপক্ষে তিন বার আনন্দ পান তিন বেলা রান্না করে। যে আনন্দ উপভোগ করেন পরিবারের সবাই। লেখকরা যে আনন্দ পান নতুন লেখা প্রকাশ হওয়ার পর, কৃষকরা যে আনন্দ পান

প্রতি মৌসুমে ফসল ঘরে তুলে, শিক্ষকরা যে আনন্দ পান প্রতিবার রেজাল্ট প্রকাশের পর, নির্বাচনকারীরা যে আনন্দ পান নির্বাচনে বিজয়ী হওয়ার পর, আইনশৃংখলা রক্ষাকারীরা যে আনন্দ পান প্রকৃত অপরাধীকে পাকড়াও করে, উদ্ব্যোক্তারা যে আনন্দ পান উদ্ব্যোগ সফল হওয়ার পর, ইঞ্জিনিয়াররা যে আনন্দ পান প্লান বাস্তবায়িত হওয়ার পর, প্রমুখ পেশাজীবিরা যে আনন্দ পান স্বল্পবিস্তর সময়সাপেক্ষে, তার চেয়েও বেশি আনন্দ পান সংবাদকর্মীরা প্রতিদিন। সারাদিন ঘুরে ঘুরে খবর সংগ্রহ করার আনন্দ, সন্ধ্যায় তা নিজের ভাষায় লিখে রিপোর্ট তৈরী করার আনন্দ, সবকিছু সেটাপ গেটাপ মেকাপ করে প্রকাশ করার আনন্দ, সকালে নতুন সৃষ্ট পত্রিকার কপি পাঠকদের হাতে তুলে দেয়ার আনন্দ, পাঠকদের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়ার আনন্দ, রিপোর্ট পড়ে এ্যাকশন শুরু হওয়ার আনন্দ, সব মিলে যতপ্রকার সৃষ্টির আনন্দ পাওয়া যায় মিডিয়া জগতে, তা অন্যকোথাও পাওয়া যায় কিনা সন্দেহ। এ আনন্দে আমরা সবাই শরীক হতে চাই এবং অন্যদেরকেও শরীক হতে আহবান জানাই।

কোন মন্তব্য নেই: