মোঃ রেজাউল করিম:
ককসবাজারের বৃহত্তর ঈদগাঁওর ৬ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সরকারী গেজেট প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা,২০১০ এর ৪৩ নং বিধিমতে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীগণের এ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয় গত ২৮ জুলাই। বাংলাদেশ গেজেট, যার রেজি নং-ডিএ-১। প্রকাশিত গেজেট মতে, ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছেন জাগির পাড়া নিবাসী সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম এ.জেড. এম. শাহজাহান চৌধূরীর (লুতু মিয়া) পুত্র সোহেল জাহান চৌধুরী। সংরক্ষিত আসনের সদস্যরা হলেন ১ নং ওয়ার্ডে রুবি আক্তার, ২ নং ওয়ার্ডে জান্নাতুল ফেরদাউস এবং ৩ নং মিনতি বিশ্বাস। আর সাধারণ আসনের সদস্যরা হচ্ছেন ১নং ওয়ার্ডে জয়নাল আবেদীন, ২ নং ওয়ার্ডে ছুরুত আলম, ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ রশিদ,৪ নং ওয়ার্ডে সেলিম উল্যাহ সিরাজী, ৫ নং ওয়ার্ডে ছফুর আলম, ৬ নং ওয়ার্ডে কেফায়েত উল্লাহ, ৭ নং ওয়ার্ডে নুরুল হক, ৮ নং ওয়ার্ডে প্রিয় রঞ্জন পাল এবং ৯ নং মোহাম্মদ আবদুল হাকিম।
জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছেন ফরাজী পাড়া নিবাসী মরহুম জালাল আহমেদ ফরাজীর পুত্র আমান উল্লাহ ফরাজী। সংরক্ষিত আসনের সদস্যরা হচ্ছেন ১ নং ওয়ার্ডে মিসেস কুলছুমা বেগম,২ নং ওয়ার্ডে মিসেস রোকসানা আক্তার এবং ৩ নং ওয়ার্ডে মিসেস শামশুন্নাহার। আর সাধারণ আসনের সদস্যরা হলেন ১ নং ওয়ার্ডে শামশুল আলম,২ নং ওয়ার্ডে আবদুল হাই, ৩ নং ওয়ার্ডে ইলিয়াছ মিন্টু, ৪ নং ওয়ার্ডে ফরিদুল আলম, ৫ নং ওয়ার্ডে রমজান আলী, ৬ নং ওয়ার্ডে শাহ মোহাম্মদ এমরান, ৭ নং ওয়ার্ডে খলিলুর রহমান, ৮ নং ওয়ার্ডে বদিউল আলম এবং ৯ নং ওয়ার্ডে আবদু ছালাম।
ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছেন ওয়াহেদর পাড়া নিবাসী হাজী মমতাজ আহমদ প্রকাশ জাপানী মমতাজের পুত্র নুরুল হক। সংরক্ষিত আসনের সদস্যরা হলেন ১ নং ওয়ার্ডে আরজু আরা বেগম,২ নং ওয়ার্ডে জাহান আরা বেগম এবং ৩ নং ওয়ার্ডে রাফিয়া কামাল লাকী। সাধারণ আসনের সদস্যরা হচ্ছেন ১ নং ওয়ার্ডে আবুল কাসেম,২ নং ওয়ার্ডে আবদুর রাজ্জাক,৩ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৪ নং ওয়ার্ডে ওমর মিয়া, ৫ নং ওয়ার্ডে ছৈয়দ করিম, ৬ নং ওয়ার্ডে রশিদ আহমদ,৭ নং ওয়ার্ডে মোজাম্মেল হক,৮ নং ওয়ার্ডে বশির আহমদ এবং ৯ নং ওয়ার্ডে জসিম উদ্দিন।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছেন ধর্মের ছড়া নিবাসী মরহুম হাজী সোলতান আহমদের পুত্র মাষ্টার আবদুল কাদের। সংরক্ষিত আসনের সদস্যরা হচ্ছেন ১ নং ওয়ার্ডে নুর আয়েশা বেগম,২ নং ওয়ার্ডে ফাতেমা জান্নাত এবং ৩ নং ওয়ার্ডে রেহেনা ইয়াছমিন ছিদ্দিকা। সাধারণ আসনের সদস্যরা হচ্ছেন ১ নং ওয়ার্ডে ছৈয়দ আলম, ২ নং ওয়ার্ডে আবুল হোছাইন, ৩ নং ওয়ার্ডে নুরুল আজিম, ৪ নং ওয়ার্ডে শাহ আলম, ৫ নং ওয়ার্ডে আবুল কালাম,৬ নং ওয়ার্ডে নুরুল আলম লিটন, ৭ নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন,৮ নং ওয়ার্ডে মোহাম্মদ ইলিয়াছ এবং ৯ নং ওয়ার্ডে ছৈয়দ নুর।
চৌফলদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছেন মাইজ পাড়া নিবাসী মরহুম আছাদ আলীর পুত্র মোহাম্মদ আলম। সংরক্ষিত আসনের সদস্যরা হলেন ১ নং ওয়ার্ডে আখিন,২ নং ওয়ার্ডে ছফুরা বেগম এবং ৩ নং ওয়ার্ডে সাবিনা ইয়াছমিন। সাধারণ আসনের সদস্যরা হলেন ১ নং ওয়ার্ডে মং ওয়েন,২ নং ওয়ার্ডে একরাম মিয়া, ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ রাসেদুল ইসলাম, ৪ নং ওয়ার্ডে মোহাম্মদ শাহাজান, ৫ নং ওয়ার্ডে মোহাম্মদ ফরিদুল আলম,৬ নং ওয়ার্ডে মোহাম্মদ মিয়া,৭ নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন, ৮ নং ওয়ার্ডে ফরিদুল আলম এবং ৯ নং ওয়ার্ডে জয়নাল আবেদীন।
পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছেন উত্তর নাইক্ষ্যংদিয়ার মরহুম আমির মোহাম্মদের পুত্র মৌলভী ফরিদুল আলম। সংরক্ষিত আসনের সদস্যরা হচ্ছেন ১ নং ওয়ার্ডে মিসেস রহিমা বেগম,২ নং ওয়ার্ডে মিসেস সেতারা বেগম এবং ৩ নং ওয়ার্ডে মিসেস রাফিয়া বেগম। সাধারণ আসনের সদস্যরা হলেন ১ নং ওয়ার্ডে মোঃ ছৈয়দ নুর, ২ নং ওয়ার্ডে ছৈয়দ নুর, ৩ নং ওয়ার্ডে নুরুল হাকিম,৪ নং ওয়ার্ডে বজলুর রহমান, ৫ নং ওয়ার্ডে মোহাম্মদ আলম, ৬ নং ওয়ার্ডে জাবের আহমদ,৭ নং ওয়ার্ডে শহিদ উল্লাহ, ৮ নং ওয়ার্ডে আবদুল্লাহ বিন ছৈয়দ ছিদ্দিকী এবং ৯ নং ওয়ার্ডে এহেছান উল্লাহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন