উখিয়া নিউজ
কক্সবাজার সমুদ্র থেকে ক্লোজআপ ওয়ানের কণ্ঠশিল্পী আবিদসহ ২ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আশিক নামে আরেক পর্যটক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার বিকেলে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্টে তিন বন্ধু মোক্তাকিন, কণ্ঠশিল্পী আবিদ ও আশিক গোসল করতে নামে। প্রবল ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়ার সময় মোক্তাকিন ও আবিদকে মুমুর্ষ
অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন ও তাদের স্বজনরা। ওই সময় স্রোতের তোড়ে আশিক ভেসে যায়। এদিকে মুমূর্ষ অবস্থায় মোক্তাকিন ও আবিদকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নিখোঁজ আশিক মৃত কিংবা জীবিত এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। এরা বিজ্ঞাপনী সংস্থা মাত্রার কর্মকর্তা বলে জানা গেছে।
নিহত আবিদ ও মোক্তাকিন ঢাকার ৭২,পুরানা পল্টনের বাসিন্দা বলে জানিয়েছেন তাদের স্বজনরা।
(শীর্ষ নিউজ ডটকম/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন