সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন ঃ সভাপতি আলহাজ্ব হাবিব উল্লাহ,সাধারন সম্পাদক তছলিম ইকবাল চৌধুরী নির্বাচিত

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের বহু প্রতিক্ষিত সম্মেলন দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে আজ ২৯জুলাই  উপজেলা কাউন্সিলরদের রায়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে। সম্মেলন কোন অপ্রতিকর ঘটনা ছাড়া শেষ হয়েছে । সম্মেলনে সভাপতি পদে , নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীগের ত্যাগী নেতা ও দৌছড়ী ইউপির সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ ৮৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন

। তার নিকটতম প্রতিন্দ্বী  নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সভাপতি ও বিশিষ্ঠ শিল্পপতি আবু তাহের কেম্পানী পেয়েছেন ৪৬ ভোট,নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের বর্তমান আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব ডাঃ সিরাজুল হক পেয়েছেন ৭ ভোট ,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তছলিম ইকবাল চৌধুরী ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,  নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইসমাইল হোসেন পেয়েছেন ৪৬ ভোট, আওয়ামীলীগ নেতা ইমরান মেম্বার পেয়েছেন ১২ ভোট । সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,পার্বত্য চট্রগ্রাম  উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদ মর্যদা)  বীর বাহাদুর এমপি। তিনি বক্তব্যে  বলেন  যে সভাপতি -সম্পাদক হোক না কেন তারা আওয়ামীলীগের । মিলে মিশে কাজ করার জন্য আহবান জানান । এবং ভিশন ২০১১ বাস্তবায়নে সকল নেতা কর্মীকে এক যোগে কাজ করার জন্য নির্দেশ দেন । বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি প্রসন্ন কান্তি ,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদের সদস্য কাজী মুজিবুর রহমানসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ । আওয়ামীলীগের মূল মন্ত্রে এগিয়ে চলা দেশের বৃহত্তম সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার বহু প্রতীক্ষিত সম্মেলন (২৯ জুন) আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুত্রে জানা যায়,সভাপতি পদে ৩ জন এবং সাধারন সম্পাদকের পদে ৩ জন সম্ভাব্য প্রার্থী নির্বাচনে প্রতিন্দ্বীতা করছে । নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক খাইরুল বাসার জানান,বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী নাইক্ষ্যংছড়ি উপজেলায় সর্বমোট ৫টি ইউনিয়নে (৩৭) এর (ক) ধারায় প্রতি ইউনিয়নের ২১ জন করে মোট ১০৫ জন কাউন্সিলার এর ধারাবাহিকতা রেখে আগামী ১৯ তারিখের মধ্যে জমা দেওয়ার পর এবং গঠণতন্ত্রের (৩৭) এর (খ) উপজেলা অওয়ামীলীগ কাউন্সিল কতৃক হইতে ত্রি-বাষিকী নির্বাচনী সভায় প্রথম অধিবেশনে কো-অপশনকৃত ১৫ জন কাউন্সিলার,বর্তমান আহ্বায়ক কমিটির ১৯ জনকে নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা কাউন্সিল গঠিন করা হয়েছে বলে জানান। উক্ত সে ম্মলনে ১৩৮ কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করে ।

কোন মন্তব্য নেই: