|
রাজাপালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সংবর্ধণা সভায় প্রধান অতিথির বক্তব্যে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দু রহমান বদি বলেন, কে কোন দল করলো তা নিয়ে ভাববার সময় নেই। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়নের তথা উপজেলার সার্বিক উন্নয়নে এগিয়ে আসতে হবে। এলাকার মানুষ চায় যোগ্য নেতৃত্ব, দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় বিচার ও উন্নয়ন। প্রতিহিংসার বশবর্তি হয়ে কারো বিরুদ্ধে কেউ থানায় মিথ্যা মামলা রুজু করলে, তার বিরুদ্ধে সামাজিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই একটি প্রতিহিংসা মুক্ত সমাজ। যেসমাজে কোন দ্বন্ধ,রেশারেশি, অন্তকলহ থাকবে না। সর্বোপরী উপজেলা প্রশাসন সরকারী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার, মহিলা মেম্বারদের সমন্বয়ে কাজ করতে হবে। যাতে এলাকার একটি মানুষ ও কষ্ট না পায়। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জাতি আপনাদের কাজ থেকে আশা করে, যেহেতু আপনারা জাতির বিবেক নামে পরিচিত। তাই এমন কিছু লিখবেন না একটি মিথ্যা সংবাদে হাজারো সত্য সংবাদ ঢাকা পড়ে যায়। ২৯জুলাই বিকাল ৪টায় রাজাপালং ইউনিয়নের জাদিমোরায় জাহাঙ্গীর কবির চৌধুরীর সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন। শেখ শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় সংবর্ধিত নবনির্বাচিত চেয়ারম্যান ও তরুণ আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর কবির চৌধুরী তার বক্তব্যে বলেন, রাজাপালং ইউনিয়নের সর্বস্থরের মানুষ তাকে সহযোগিতা করেছেন, তাই তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তিনি আশা করেন এলাকার তৃণমূল পর্যায়ের জনসাধারণ দায়িত্ব পালনের শেষ দিন পর্যন্ত তাকে আবারো সার্বিক সহযোগিতা প্রদান করবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিউদ্দিন চৌধুরী, কবির সওদাগর, হাজী জাফর আলম, মেম্বার সালাউদ্দিন, গফুর মেম্বার, মেম্বার সরওয়ার কামাল পাশা প্রমূখ। এর আগে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন- নজির সওদাগর, জয়নাল আবেদীন, হেলাল উদ্দিন। অনুষ্টান পরিচালনা করেন, ছাত্রলীগ নেতা বেলাল উদ্দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন