সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ায় বাড়ছে ভ্রাম্যমান প্রতিতাদের আনাগোনা t নৈতিক অবক্ষয় ঘটছে ছাত্র-ছাত্রী ও যুব সমাজের


শরিফ আজাদ, উখিয়া 
উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান প্রতিতাদের আনোগোনা প্রতি নিয়ত বেড়েই চলছে। এতে এলাকার যুব সমাজ হারাচ্ছে তাদের নৈতিকতা। অবক্ষয় ঘটচ্ছে চরিত্রের। ভ্রাম্যমান প্রতিতারা জেলার বিভিন্ন স্থান থেকে এসে এখানে অবস্থান করে তাদের অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিছু কিছু স্থানীয় প্রতিতা রয়েছে যারা সময় সুযোগ বুঝে তাদের দেহ ব্যবসা চালিয়ে যায়। উখিয়া সদরের সালাম বিল্ডিং, আরাফাত বর্ডিং, সুলতান বির্ল্ডিং, কোটবাজারের জম জম মার্কেট, এন আলম মার্কেট ও মরিচ্যা বাজার, সোনার পাড়া ষ্টেশনে যে সমস্ত মার্কেট গুলো দূরদুরান্ত থেকে আগত অথিতিদের জন্য গেষ্ট হাউস হিসাবে ভাড়া দেওয়া হয় সে গুলো গেষ্ট
হাউস মালিকদের অগোচরে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারিরা টাকার লোভে পড়ে প্রতিতাদের ভাড়া দিয়ে প্রতিতাবৃত্তি কাজে ব্যবহার করে। সচেতন মহলের মতে এসব গেষ্ট হাউস মালিকরা একটু সচেতন হলেই এই উপজেলায় প্রতিতাবৃত্তি অনেকটায় কমে যাবে।
নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, জেলার আবাসিক হোটেল গুলোতে নিরাপত্তা না থাকায় এবং রুম ভাড়া বেশি হওয়ায় বিভিন্ন এলাকা থেকে যুবক যুবতীরা কলাতলি সমুদ্র পাড় হয়ে সোনার পাড়া, ইনানীর  পর্যটন র্স্পটে ঘুরতে আসে। ভ্রমন শেষে যুবক যুবতীরা তাদের সুবিধা মত উখিয়া উপজেলার বিভিন্ন মার্কেট গুলোতে রুম ভাড়া করে বিশ্রাম নিয়ে তাদের অবৈধ মেলামেশা চালিয়ে যায়।
 অনেক অভিভাবক উৎকণ্ঠের সাথে বলেন, উখিয়ার বিভিন্ন স্থানে যে ভাবে প্রতিতাবৃত্তি চলছে এভাবে চলতে থাকলে আমাদের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিবে। বিশেষ করে স্কুল, মাদ্রাসা, কলেজ পড়-য়া ছাত্র-ছাত্রী ও এলকার যুব সমাজ এসব অনৈতিক কর্মকান্ড দেখতে দেখতে নিজেরাই এক সময় এসব অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়বে। ছাত্র-ছাত্রীরা লেখাপড়া বন্ধ করে এসব অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়লে তারা হারাবে নৈতিক চরিত্র ও উজ্জ্বল ভবিষ্যৎ। পাশাপাশি আইন শৃংখলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটবে। এই প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পিত উখিয়া চাই এর আহবায়ক বলেন, গেষ্ট হাউস মালিকরা যদি একটু সচেতন হয় তাহলে এসব অনৈতিক কর্মকান্ড অনেকটাই কমে যাবে। গেষ্ট হাউস মালিকদের  পাশাপাশি সচেতন অভিভাবকদের সচেতনতার সাথে ছেলে-মেয়েদের খোঁজ খবর রাখতে হবে। উখিয়া থানার অফিসার ইর্নচাজ নিয়াজ মোহাম্মদ জানান, এই ধরনের অপরাদ কর্মকান্ড আমাদের হাতে অনেক পড়েছে। আমি তাদের ধর্মীয় দৃষ্টিতে বিবাহ বন্ধেনে আবদ্ধ করে মিমাংশা করে দিয়েছি। ভবিষ্যৎতে এই ধরনের কর্মকান্ডের জন্য কঠুর ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই: