উখিয়া উপজেলায় গত ২ জুলাই অনুষ্টিত জালিয়া পালং ও হলদিয়া পালং ইউনিয়নে অনুষ্টিত ইউপি নির্বাচনের ফলাফল স্থগিত করেছে হাইকোর্ট। প্রতিদ্বন্ধি দু’প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘ শুনানী শেষে আদালত গতকাল ১৯জুলাই এ নির্দেশ প্রদান করে জেলা নির্বাচন অফিসারকে পরিপত্র প্রদান করেছে বলে জানা গেছে। গত ২জুলাই এ উপজেলার ৫ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হয়। ১নং জালিয়া পালং ইউনিয়নে সোনাইছড়ি কেন্দ্রে বিজয়ী ঘোষিত প্রার্থীর পক্ষে ব্যালট ছিনতাই করে ফলাফল
পাল্টে দেওয়ার অভিযোগ এনে পরাজিত প্রার্থী নুরুল আমিন চৌধুরী হাইকোর্টে রিট আবেদন করেন। একই ভাবে হলদিয়া পালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামতলী কেন্দ্রের ভোট জালিয়াতি করে রাতের আধারে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ এনে এসএম শামশুল হক বাবুল আদালতে একটি আবেদন করেন। আদালত উক্ত আবেদন আমলে নিয়ে গতকাল ১৯ জুলাই দীর্ঘ শুনানী শেষে আগামী ১০ আগষ্ট তারিখের মধ্যে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য প্রধান নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন। পাশাপাশি উক্ত ২ ইউনিয়নের ফলাফল কেন স'গিত করা হইবে না মর্মে রুল জারী করেন। উপজেলা নির্বাচন অফিসের দায়িত্বরত সহকারী মাহাবুবুর রহমান ফলাফল স'গিত রাখার কথা স্বীকার করলেও সে এ রিপোর্ট লিখা পযর্ন্ত কোন পরিপত্র পায়নি বলে সাংবাদিকদের জানান। তবে হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এসএম শামশুল হক বাবুল ও জালিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন চৌধুরী নির্বাচনী ফলাফল স্থগিত রাখার কথা স্বীকার করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন